Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ পুষ্টির সঙ্গে আপোষের সুযোগ নেই। তবে বাজারে জিনিসপত্রের যে দাম সেখানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য কেনাটা কঠিন হয়ে পড়ছে। তাই অনেকেরই ডায়েটে গোলমাল হচ্ছে। তবু রোজকার খাবারে দামের সঙ্গে পণ্যের সমন্বয় করেও দেহে পুষ্টির চাহিদা মেটানো সম্ভব। সেটা কিভাবে? রোজকার খাবার সুস্বাদু ও পুষ্টিসমৃদ্ধ রাখতেই কিছু বৈচিত্র্য এই বাড়তি বাজারেও সম্ভব। সেটা কিভাবে? আসুন জেনে নেওয়া যাক।

প্রোটিনের চাহিদা মেটাতে সয়া একটি ভালো প্রতিপূরক

সয়া হতে পারে প্রোটিনের উৎস

বাজারে টাটকা মাছ খুঁজতে পারলে ভালো। সেক্ষেত্রে ছোট মাছ কিনে নিতে পারেন। এছাড়া প্রোটিনের চাহিদা মেটাতে সয়া একটি ভালো প্রতিপূরক। সকালে নাস্তায় সয়া খাওয়ার অভ্যাস গড়ে নিতে পারেন। এতে আপনার দেহে প্রোটিনের চাহিদা মিটবে অনেকাংশে।

রুটি বা লুচি বানান ছোলার ডাল দিয়ে

রুটি বা লুচি যদি নাস্তায় খেতেই হয় তাহলে ছোলার ডাল ব্যবহার করুন। তবে প্রতিদিন প্রয়োজন নেই। একটানা ময়দা কিংবা আটার রুটির বদলে সপ্তাহে দুই একদিন করা যায়।

প্রোটিন
চিকেন স্টুতে সবজি মিশিয়ে দিন চিকেন স্টু ও সবজি

চিকেন স্টু বানাতে গেলে চিকেন কম? সেক্ষেত্রে সবজি মিশিয়ে দিন। এতে পরিমাণ ও বাড়বে এবং স্বাস্থ্যকর খাবার খেতে পারবেন।

বিকেলে খিদে লাগলে

বাড়িতে ছোলা, শসা কিংবা পেয়ারা জাতীয় খাবার রাখুন। বিকেলে ক্ষুধা লাগলে দামি প্যাকেটজাত খাবার পরিহার করুন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ আগস্ট ২০২২ /এমএম


Array