প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। কারও বেশি বয়সে হয়, আবার কারও রক্তে শর্করার মাত্রা বেড়ে যাচ্ছে খুব অল্প বয়সেই। এ রোগ শরীরে বাসা বাঁধলে বিধিনিষেধ চলে আসে খাওয়াদাওয়ায়। কারণ ডায়াবেটিসের হাত ধরে শরীরে আসে একাধিক সমস্যা। তাই সুস্থ থাকতে রক্তে শর্রকার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ওষুধ তো আছেই, সঙ্গে প্রতিদিনের জীবনে কয়েকটি অভ্যাস সাহায্য করতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে।
দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। দুধে আছে বিভিন্ন খনিজ পদার্থ, প্রোটিন, নানা রকমের ভিটামিন ও ক্যালসিয়াম। এ সব উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য জরুরি। এমন বেশ কিছু উপাদান আছে আমাদের হেঁশেলে যেগুলো দুধের সঙ্গে মিশিয়ে খেলে নিয়ন্ত্রণে থাকবে রক্তে শর্করার মাত্রা। জেনে নিন সেগুলো কী কী।
দুধের সঙ্গে এমন কিছু উপাদান আছে যেগুলো মিশিয়ে খেলে নিয়ন্ত্রণে থাকবে রক্তে শর্করার মাত্রা
রক্ত শর্করার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে সক্ষম দারুচিনি। এতে প্রচুর পরিমাণ ভিটামিন, পটাশিয়াম, অ্যান্টি অক্সিড্যান্ট রয়েছে। দুধের সঙ্গে যদি নিয়মিত দারুচিনি গুঁড়া মিশিয়ে খাওয়া যায়, তা হলে রক্তে শর্করার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।
হলুদ স্বাস্থ্যের জন্য উপকারী। ডায়াবেটিস জব্দ করতেও এটি খুব কাজের বলে মনে করা হয়। দুধের সঙ্গে যদি হলুদ মিশিয়ে খাওয়া যায়, তবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। এই পানীয় খেলে ডায়াবেটিস সংক্রান্ত নানা শারীরিক সমস্যা থেকেও মুক্তি মেলে।দুধের সঙ্গে বাদামবাটা মিশিয়ে খেলেও শরীরে বিভিন্ন ধরনের উপাদান পৌঁছবে। প্রোটিন, ফাইবার থেকে ক্যালসিয়াম— একসঙ্গে সব কিছু পাবে শরীর। নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস। প্রতিদিনের ডায়েটে আমন্ড রাখলেও বেশ উপকার পাওয়া যায়।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ জুলাই ২০২২ /এমএম





