প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বয়স তো মোটে একটি সংখ্যা। এই কথাটি এখনকার সময়ে আর প্রযোজ্য নয়। ৪০ বছর পার হলেই মানুষ প্রবীণ হতে শুরু করেন। আর বয়সের সাথে সাথে শরীরের ভাজ এবং গঠনেও আসে নানা পরিবর্তন। অধিকাংশ ক্ষেত্রে এই পরিবর্তন এক দিকদারি হয়ে ওঠে। নিয়মিত শারিরীক পরিচর্যা যেমন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তেমন সঠিক ডায়েট অনুসরণ করাও জরুরি।
আধুনিক সময়ে চল্লিশোর্ধ্ব নারীদের শরীরে মেদ জমতে শুরু করে। এটি নানা শারিরীক সমস্যা বাড়ায়। অভিজ্ঞ চিকিৎসকরা মনে করেন নারীদেহে ধীরগতির মেটাবলিজমের ফলে এমনটা হয়। চল্লিশের আগে আপনার দেহ যতটা দ্রুত এবডমিনাল ফ্যাট ক্ষয় করতে পারতো চল্লিশের পর তা এত সহজে পারেনা। এমনকি এক্সারসাইজ করেও তা কমানো সম্ভব হয়না।
নিয়মিত শারিরীক পরিচর্যা যেমন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তেমন সঠিক ডায়েট অনুসরণ করাও জরুরি
মূলত চল্লিশের পর নারীদেহে মেদ জমার দুটো প্রাথমিক কারণ লক্ষ্য করা যায়:
দেহের বিএমআর বা বেসিক ম্যাটাবলিজম রেট অন্তত ৬ শতাংশ কমে যায়। মেনপজ চলাকালীন মেয়েরা সাবক্লিনিক্যাল হাইপোথায়রয়েডিজমে আক্রান্ত হয়। এতে শরীরের মেদ ঝরানো আরো কঠিন হয়ে ওঠে।
এক্ষেত্রে মেদ জমানোর একমাত্র উপায় অবশ্যই এক্সারসাইজ না। বরং খাদ্যতালিকা সমৃদ্ধ করাও জরুরি।
দুইবেলার খাদ্যতালিকায় ফাইবার যোগ করুন
কিভাবে চল্লিশের পর মেদ ঝরাবেন?
আগেই বলেছি, শুধু এক্সারসাইজ করলেই হবেনা। খাদ্যাভ্যাসও গড়ে তুলতে হবে। আসুন জেনে নেই কি করলে অন্তত অতিরিক্ত মেদ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন:
স্ন্যাকের জন্যে বাদাম বা বীজজাতীয় খাবার খাওয়ার অভ্যাস গড়ুন।
খাদ্যতালিকায় প্রোটিনের মাত্রা বাড়ান।
দিনে অন্তত আধঘণ্টা এক্সারসাইজ করুন।
দুইবেলার খাদ্যতালিকায় ফাইবার যোগ করুন।
বিভিন্ন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শের ভিত্তিতে সাপ্লিমেন্ট গ্রহণ করুন।
ঘরের বাইরে কোনোকিছু খেলে দানাদার খাবার পরিহার করে চলুন।
সবসময় ঘরে খাওয়ার অভ্যাস করুন। হোলগ্রেইন, ডাল, ফল, সবজি দিয়ে আহার করুন।
রাতে অন্তত আট ঘণ্টা ঘুমোনোর চেষ্টা করুন।
ডায়েট নিয়ন্ত্রণে সতর্ক থাকুন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ জুন ২০২২ /এমএম





