প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সবার শারীরিক সক্ষমতা সমান নয়। কয়েক ধাপ সিঁড়ি উঠলেই অনেকে হাঁপিয়ে যান। অল্প পরিশ্রমেই শ্বাসকষ্ট হতে পারে। রক্তস্বল্পতা, ফুসফুসের কোনো রোগ এবং হৎপিণ্ডের কোনো অসুখ থাকলে এমন হতে পারে। অতিমারির পর থেকে এই সমস্যা আরও বেড়েছে। কোভিডে আক্রান্ত হওয়ায় অনেকের ফুসফুসের ক্ষমতা কমেছে। অল্প পরিশ্রমেই তারা হাঁপিয়ে যাচ্ছেন।
শ্বাসনালির বিভিন্ন রোগের কারণেও এমনটা হতে পারে। অল্পতেই হাঁপিয়ে ওঠার সমস্যার নেপথ্যে অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি মতো সমস্যাও থাকতে পারে। ফুসফুসে ফাইব্রোসিস হয়ে ফুসফুসের প্রসারণ ক্ষমতা কমে গেলে, হৃৎপিণ্ডের কর্মক্ষমতা কমে গেলে বা রক্ত সঞ্চালন কম হলে কিংবা হৃৎপিণ্ডে বুকে ব্যথা হলে হাঁপিয়ে ওঠার সমস্যা হতে পারে। তখন ব্যায়াম করা কিংবা সিঁড়ি দিয়ে ওঠার সময়ে এই সমস্যা একটুতেই দেখা দেয়।
অল্পতেই হাঁপিয়ে ওঠার সমস্যার নেপথ্যে অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি মতো সমস্যাও থাকতে পারে অল্পতেই হাঁপিয়ে উঠলে আতঙ্কিত না হয়ে বরং চিকিৎসকের শরণাপন্ন হবেন। প্রয়োজনে হাসপাতালে গিয়ে অক্সিজেন নিন। সিঁড়ি দিয়ে ওঠার সময়ে কিছুটা ওঠে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে বিশ্রাম নিন। খুব কষ্ট হলে দেয়ালে ভর দিয়ে দাঁড়াবেন। তখন দেয়ালের সঙ্গে যেন আপনার মাথার এবং শরীরের পেছন দিক ঠেকে থাকে।
তারপর মাথা আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকিয়ে দিয়ে নাক দিয়ে ধীরে ধীরে লম্বা শ্বাস নিয়ে আর মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এভাবে মিনিট খানেক দাঁড়ালেই শ্বাসের সমস্যা অনেকটা কমে যাবে।কোনো খাবারে অ্যালার্জি থাকলে এড়িয়ে চলবেন। পাশাপাশি খনিজসমৃদ্ধ খাবার খাবেন। এ ছাড়া খাদ্যতালিকায় রাখুন অন্যান্য পুষ্টি উপাদানও। খালি পায়ে মাটিতে হাঁটবেন না। মেয়েদের মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাব হলে চিকিৎসকের পরামর্শ নিবেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ জুন ২০২২ /এমএম





