Menu

বিনয় দে

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ কানাডার আলবার্টার ক্যালগেরির সমাজসেবক, কমিউনিটি ব্যক্তিত্ব ও “আমরা সবাই সংগঠনের” প্রতিষ্ঠাতা সদস্য “বিনয় দে”গতকাল কানাডার মন্ট্রিলে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।মৃত্যুকালে তিনি কন্যা সুজাতা দে, পুত্র অনিল দে, সহ অসংখ্য বন্ধু বান্ধবও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

উল্লেখ্য বিনয় দে বাংলা কমিউনিটি তে নতুন আসা অভিবাসীদের সাহায্য করা ছাড়াও বিভিন্ন সেবামূলক কাজে অত্যন্ত সক্রিয় ছিলেন।তাঁর মৃত্যুতে “আমরা সবাই” সংগঠনের সভাপতি রুপক দত্ত শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।এছাড়াও তাঁর মৃত্যুতে ক্যালগেরির বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ মার্চ ২০২২ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ