Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ বিশিষ্ট অভিনেতা নাট্য নির্দেশক ও সংস্কৃতিকর্মী জামাল উদ্দিন হোসেনের আত্মজীবনীমূলক রচনা “আমার জীবন আমার সূজন” বই আকারে সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলাদেশের চলতি একুশের বই মেলায়। বইটি প্রকাশ করেছে “মুক্তধারা নিউইয়র্ক” প্রকাশনী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, এমপি , অবসর প্রাপ্ত সিনিয়র সচিব কবি কামাল চৌধুরী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ গত ১২ ই মার্চ বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করেন।

মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বইটির মোড়ক উন্মোচন করে তাঁর বক্তব্যে বলেন, জামাল উদ্দিন হোসেন পেশায় প্রকৌশলী হলেও তাঁর নেশা হলো নাটক, তাঁর বসবাস নাট্যজগতে। তাঁর সমস্ত অস্থিত্বে শিল্প সংস্কৃতি ও সাহিত্য বিদ্যমান। তিনি যদিও এখন প্রবাসে, কিন্তু তাঁর হৃদয় জুড়ে বাংলাদেশ। কার লেখায় আমরা তারই প্রতিফলন পাবো এই প্রত্যাশা করি। মাননীয় মন্ত্রী “আমার জীবন আমার সূজন” এই গ্রন্থটির ব্যাপক প্রসার ও পাঠকপ্রিয়তা আশা করেন।

গ্রন্থটির লেখক বিশিষ্ট নাট্যজন অভিনেতা-নির্দেশক জামাল উদ্দিন হোসেন প্রবাস বাংলা ভয়েস কে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, আমার জীবনের ছয় দশকের বেশি সময় ধরে আমি যেসব নাটকে অভিনয়ে যুক্ত ছিলাম সেসব নাট্য অভিজ্ঞতার স্মৃতিগুলো আগ্রহী দর্শক পাঠক ও নাট্যকর্মীদের মধ্যে আমি ভাগ করে দিতে চাই। আশাকরি গ্রন্থটি সবার ভালো লাগবে। তিনি গ্রন্থটির মোড়ক উন্মোচনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি গ্রন্থটি প্রকাশের জন্য “মুক্তধারা নিউ ইয়র্ক” কে ধন্যবাদ জানান।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ মার্চ ২০২২ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ