Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ প্রতিদিনের পাউরুটি খাওয়ার অভ্যাসে ঘটতে পারে শারীরিক বিপত্তিপ্রতিদিনের পাউরুটি খাওয়ার অভ্যাসে ঘটতে পারে শারীরিক বিপত্তি কাজের নানা ব্যস্ততায় খিদে পেলে আমরা চট করে পাউরুটি কলা বা জ্যাম পাউরুটি খেয়ে থাকি। সকালে ব্যস্ততায় ব্রেড অমলেট বা বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় স্যান্ডুইচে অহরহ আমরা পাউরুটি ব্যবহার করে থাকি। তবে প্রতিদিনের এই পাউরুটি খাওয়ার অভ্যাসে ঘটতে পারে বিপত্তি, হতে পারে শারীরিক নানা অসুবিধা।

দীর্ঘ দিন ধরে নিয়মিত পাউরুটি খাওয়া শরীররে পক্ষে ক্ষতিকর

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেচেন মেলের গবেষণা বলছে, দীর্ঘ দিন ধরে নিয়মিত পাউরুটি খাওয়া শরীররে পক্ষে ক্ষতিকর। শরীরে বিশেষ করে মস্তিষ্কের ওপর এর প্রভাব পড়ে। পাউরুটিতে থাকা টাইটনেয়িাম অক্সাইড শরীরে গেলে মস্তিষ্কে ক্ষতি হতে পারে।

বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় স্যান্ডুইচে অহরহ আমরা পাউরুটি ব্যবহার করে থাকি

নিয়মিত পাউরুটি খান এরকম প্রায় ২০০ জন মানুষরে উপর সমীক্ষায় জানা গেছে, টাইটনেয়িাম অক্সাইডরে প্রভাবে মানুষ অমনোযোগী হয়ে পড়নে। মনঃসংযোগরে অভাব দেখতে পাওয়া যায়। এমনকি ধীরে ধীরে হ্রাস পেতে পারে স্মৃতিশক্তিও। শুধু তাই নয় টাইটনেয়িাম অক্সাইড ক্যানসারের ঝুঁকিও বাড়ায়।

পাউরুটিতে থাকা টাইটনেয়িাম অক্সাইড শরীরে গেলে মস্তিষ্কে ক্ষতি হতে পারে

এছাড়াও অতিরিক্ত পাউরুটি খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় ফলে হৃদরোগের আশঙ্কা তৈরি হয়। এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়িয়ে তোলে। এছাড়াও এটি শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়িয়ে আপনার ওজন বাড়িয়ে দেয় এবং এতে তৈরি হতে পারে উচ্চ রক্তচাপরে মতো সমস্যাও।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ ফেব্রুয়ারি  ২০২২ /এমএম


Array