Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ লং কোভিডে যা খেলে মিলবে উপকারলং কোভিডে যা খেলে মিলবে উপকার করোনামুক্ত হওয়ার পরেও অনেকেরই শারীরিক নানা সমস্যা স্থায়ীভাবে অনেকদিন থেকে যাচ্ছে। বিশেষজ্ঞরা একে বলছেন ‘লং কোভিড’।

বর্তমানে করোনার নতুন ধরণ ওমিক্রন অনেক বেশি সংক্রামক

বর্তমানে করোনার নতুন ধরণ ওমিক্রন অনেক বেশি সংক্রামক। এই রোগে আক্রান্ত হয়েছেন অনেকেই সেই সাথে করোনামুক্তও হয়েছেন অনেকে। কিন্তু সেরে ওঠার পর নানা সমস্যা থেকে যাচ্ছে। তাই লং কোভিডের এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্যতালিকায় রাখুন চার ধরনের খাবার।

ভিটামিন-সি জাতীয় খাবার

ভিটামিন সি জাতীয় খাবার ভাইরাসের সঙ্গে লড়তে সাহায্য করে ভিটামিন-সি জাতীয় খাবার রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। তাই চেষ্টা করুন কমলা লেবু, আমলকি, পাঁকা পেঁপে, পেয়ারা, টকজাতীয় ফল, শাক, আলু ইত্যাদি খাদ্যতালিকায় রাখতে। এসব খাবার বিভিন্ন ভাইরাসের সঙ্গে লড়তে সাহায্য করে।

ওমেগা-থ্রি যুক্ত খাবার

ওমেগা-থ্রি যুক্ত খাবার জাতীয় খাবার রক্তচাপ হ্রাস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, সয়াবিন, সবুজ শাকসবজি, বাদাম ইত্যাদি খাবার ওমেগা-থ্রি সমৃদ্ধ। এ জাতীয় খাবার রক্তচাপ হ্রাস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীর সুস্থ করে তুলতে সাহায্য করে।

ভিটামিন- ডি জাতীয় খাবার

ভিটামিন ডি হাড়ের যত্ন নেয় ডিমের কুসুম, দই, ওটস, মাশরুম, দুধ জাতীয় খাবারগুলো খাদ্যতালিকায় রাখার চেষ্টা করুন নিয়মিত। এটি আপনার হাড়ের যত্ন তো নেবেই সেইসাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও করবে উন্নত।

অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার

আনারস, আঙুর, খেজুর, ব্রকোলি, জলপাই, ভূট্টা জাতীয় খাবারে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের রঙিন শাকসবজি, ফলমূল যেমন কাঠবাদাম, আনারস, আঙুর, খেজুর, ব্রকোলি, জলপাই, ভূট্টা জাতীয় খাবারে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। লং কোভিডে এসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ জানুয়ারি  ২০২২ /এমএম


Array