Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বাংলাদেশের প্রায় সবাই সকালের চায়ের সাথে বা বিকেলের নাস্তায় মুড়ি-চিড়া খেতে পছন্দ করেন। সকলের পছন্দের তালিকায় রয়েছে এই চিড়া-মুড়ি। শুধু স্বাদেই নয় বৈজ্ঞানিক ভাবে এর স্বাস্থ্য উপকারিতাও অনেক।চিড়া-মুড়িতে শরীরে ফ্যাট জমে না এবং খারাপ ক্যালরি শরীরে বাসা বাঁধে না। যারা ওজন কমাতে চান তারা নিয়মিত খাবারে রাখতে পারেন চিড়া-মুড়ি। চিড়া-মুড়িতে সোডিয়াম এর পরিমাণ কম থাকায় ওজন একদম থাকে নিয়ন্ত্রণে। অনেকের ধারণা চিড়া-মুড়ি ও খাওয়া যাবে না ডায়েটের সময়। যা সম্পূর্ণ ভুল। চিড়া-মুড়ি সকলের জন্য একটি উপকারী খাবার।

চিড়া-মুড়িতে সোডিয়াম এর পরিমাণ কম থাকায় ওজন একদম থাকে নিয়ন্ত্রণে এটি শরীরে কোনো ক্ষতি করে না বরং শরীরকে ফিট রাখতে এবং রোগ-বালাই থেকে মুক্ত রাখতে সহায়তা করে থাকে। মুড়ি-চিড়াতে যেহেতু সোডিয়াম এর পরিমাণ কম থাকে, তাই শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে সবসময়।চিড়া-মুড়িতে আছে প্রচুর পরিমাণে আয়রন। যা দাঁতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাঁত ভালো রাখতে এবং মজবুত রাখতে আয়রন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

চিড়া-মুড়ি ওজন তো কমায়ই সেই সাথে ডায়াবেটিসের সমস্যাও নিয়ন্ত্রণ করে তাই কোনো বাঁধা বা ভয় ছাড়াই নিয়মিত খেতে পারেন চিড়া-মুড়ি। ওজন তো কমাবেই সেই সাথে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, গ্যাস্ট্রিক এর সমস্যা আছে, পেটের সমস্যা আছে সেগুলোরও নিরাময় মিলবে চিড়া-মুড়িতে।যারা বাজেট কম রেখেও ওজন কমাতে চান এবং সুস্থ থাকতে চান এবং সেই সাথে সকল ধরনের ভিটামিন এর ঘাটতি পূরণ করতে চান, তারা নিয়মিত খেতে পারেন এই চিড়া ও মুড়ি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ জানুয়ারি  ২০২২ /এমএম


Array