প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপসর্গ নিয়ে অনেকেরই আছে বাড়তি দুশ্চিন্তা। কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপসর্গ নিয়ে অনেকেরই আছে বাড়তি দুশ্চিন্তা।শীতের শুরুতে ঠাণ্ডা লাগা, সর্দি মানে নাক দিয়ে পানি পড়া, অল্প কাশি–এগুলো খুব স্বাভাবিক বিষয়। কিন্তু করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের চিন্তায় এ ধরনের চিরচেনা রোগগুলো নিয়েও দুশ্চিন্তার অন্ত নেই।
বিশ্বজুড়ে ওমিক্রনের থাবা ক্রমশই বাড়ছে। সাধারণ ভাইরাল ফ্লু -এর সমস্যাও দেখা দিচ্ছে অনেকের মধ্যে। বিশেষ করে শিশুদের মধ্যে। যেহেতু ওদের ভ্যাকসিন এখনও সম্পূর্ণ হয়নি তাই বেশি চিন্তা থেকেই যাচ্ছে। কিন্তু শীতের শুরুতে সর্দি-কাশি এগুলো সাধারণ ফ্লু -এর সঙ্গে জড়িত। তাহলে কী করে বুঝবেন নিছক ফ্লু নাকি ওমিক্রন, জেনে নিন।
শীতে ভাইরাল ফ্লু দেখা দিচ্ছে শিশুদের মধ্যে। যেহেতু ওদের ভ্যাকসিন এখনও সম্পূর্ণ হয়নি তাই বেশি চিন্তা থেকেই যাচ্ছে চিকিৎসকদের মতে, কাশি-সর্দি এগুলো সবসময়ই খুব সাধারণ বিষয় তবে করোনা মহামারীর প্রেক্ষাপটে মানুষ এসব নিয়েই বেশি ভীত। বিশেষ করে নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ এবং গা বা হাত-পা ব্যথার মতো বিষয়গুলো ওমিক্রন ভ্যারিয়েন্ট- এর সঙ্গেও জড়িত। তবে পার্থক্য অবশ্যই রয়েছে। প্রথমত, এতে জ্বর আসছে না, এবং স্বাদ-গন্ধ চলে যাওয়ার কোনো সুযোগ নেই।
সাধারণ ফ্লু হলেও অনেকেই ভীষণ ভয় পাচ্ছেন, তাদের বেশ কিছু বিষয়ে নজর রাখতে হবে। বিশেষ করে যারা ইতিমধ্যেই অন্য কোনো দেশ কিংবা জায়গা থেকে ঘুরে এসেছেন। তাই যে মুহূর্ত থেকে শারীরিক সমস্যার অনুভব করবেন ঠিক তখনই সতর্ক হয়ে যাবেন।
যদি অতিরিক্ত গা বা হাত-পা ব্যথা হয় এবং সঙ্গে গলায় অসম্ভব চুলকানি অনুভূত হয় তবে অবশ্যই টেস্ট করাতে হবে এই বিষয়ে ওমিক্রন গবেষক এবং চিকিৎসকরা বলছেন, যদি অতিরিক্ত গা বা হাত-পা ব্যথা হয় এবং সঙ্গে গলায় অসম্ভব চুলকানি অনুভূত হয় তবে অবশ্যই টেস্ট করাতে হবে। কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা অ্যালার্জি অথবা হাঁচির সমস্যায় ভোগেন সর্দি-কাশি হলেই, আবার গা বা হাত-পাতে ব্যথা নেই–সে ক্ষেত্রে কিন্তু এক বা দুদিন অপেক্ষা করতেও পারেন। সময়ের ব্যবধানে যদি এটি কমতে থাকে তবে খুবই ভালো।
এক্ষেত্রে খেয়াল রাখতে হবে হবে যেন জ্বরের কবলে না পড়েন–এ সময় জ্বর হলেও কিন্তু সেটি বাড়াবাড়ির রূপ নিতে পারে। আর নিজেকে অন্যদের থেকে যতটা সম্ভব দূরে রাখুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে ভুলবেন না। যাদের এখনও দুটি ভ্যাকসিন সম্পূর্ণ হয়নি তারা দ্রুত সেটি সম্পূর্ণ করুন এবং পরবর্তীতে বুস্টার নিতেও দেরি করবেন না। এ সময়ে যেকোনো ছোটখাটো ফ্লু থেকেও মারাত্বক কিছু হতে পারে, তাই নিজেকে সুস্থ রাখতে হবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২২ ডিসেম্বর ২০২১ /এমএম





