আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন টরন্টোয় বসবাসরত বাংলাদেশি কানাডীয়ান প্রকৌশলী আবুবকর সৈয়দ । মিডল্যান্ড এবং ব্রডব্যান্ট এভেনিউ এলাকায় একটি গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন বলে পুলিশ জানিয়েছে।নিহত সৈয়দ আবুবকর উদীচী শিল্পী গোষ্ঠী, কানাডার সাবেক সভাপতি আজফার আহমেদ সৈয়দ এর বড় ভাই।
টরন্টো পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি পায়ে হেটে রাস্তা পার হচ্ছিলেন। দুর্ঘটনার পর পরই গাড়িটি ঘটনাস্থলে রেখে চালক পায়ে হেটে চলে যায়। পরে পুলিশ নিকটবর্তী এলাকা থেকে তাকে আটক করে।
নিহত সৈয়দ আববুকর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েট। দীর্ঘদিন দিন আবুধাবীতে চাকুরী করে টরন্টোয় থিতু হয়েছিলেন। তাদের গ্রামের বাড়ী মৌলভী বাজার।সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নাদিয়ার মৃত্যুর স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশি কমিউনিটিতে আরেকটি দু:খজনক মৃত্যুর ঘটনা ঘটলো।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ ডিসেম্বর ২০২১ /এমএম





