Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ PDI (প্রোগ্রেসিভ ডেমোক্রেটিভ ইনিশিয়েটিভ) কানাডার যুগ্ন আহবায়ক আজিজুল মালিক এবং বিদ্যুৎ রঞ্জন দে, বাংলাদেশের বিভিন্ন পূজামণ্ডপে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং টরোন্টোতে অবস্থানরত দলমত নির্বিশেষে সকল বিবেকবান মানুষকে আগামী রবিবার, ২৪শে অক্টোবর ২০২১ বিকাল ৪ টায় ডানফোর্থ রোডের মানববন্ধনে যোগ দেবার আহবান জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, সারাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকেরা যখন দুর্গাপূজার উৎসবে মেতে উঠেছিল ঠিক সেই সময়ে গুজব ছড়িয়ে পূজামণ্ডপ গুলোতে হামলা চালানো হয়। এই হামলা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে অশুভ শক্তির ষড়যন্ত্রের অংশ।

নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, এ হামলা বর্বরোচিত ও পূর্বপরিকল্পিত। সাম্প্রদায়িক ঘৃণা উসকে দিয়ে, সামাজিক ঐক্য ও সম্প্রীতি বিনষ্ট করে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী মূলত অসাম্প্রদায়িক চেতনায় কুঠারাঘাত করতে সচেষ্ট। এদের চিহ্নিত করে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। পুর্বে একের পর এক এধরনের ঘটনা ঘটলেও আজ পর্যন্ত কোন ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি।PDI কানাডা নেতৃবৃন্দ দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে বিবেকবান মানুষের প্রতি আহ্বান জানান।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ অক্টোবর  ২০২১ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ