প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আপনি কি স্তন্যদানাকারী মা। তাহলে আপনার ডায়েটে রাখুন টাটকা-শাক-সবজি এবং ফল। মায়ের ডায়েটে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, শর্করা ও ফ্যাট রাখুন। প্রতিদিন অন্তত কিছুটা করে মাখন খান।রোজ অন্তত ২টি সিদ্ধ ডিম খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মাতৃদুগ্ধ পান করাচ্ছেন এমন মায়েরা অবশ্যই প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি খান।
এই সময়ে দুগ্ধজাত খাবার বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তালিকায় রাখুন দই। দুধের পরিমাণ বাড়াতে মায়েদের প্রতিদিন দুধ খাওয়া জরুরি। অন্তত এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।বিভিন্ন ধরনের বাদাম খান। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন-ই, ফাইবার থাকে।
প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন মাছ। ছোট মাছ খেতে পারেন। তবে সামুদ্রিক মাছ এড়িয়ে চলাই ভালো।শরীরে প্রোটিনের পরিমাণ পর্যাপ্ত রাখুন এই সময়ে। খাদ্য তালিকায় রাখুন মাংস।চিকিৎসকরা বলছেন, এই সময়ে দিনে অন্তত দুটি করে ফল খান।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ আগস্ট ২০২১ /এমএম





