Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ “মানব কল্যা‌ণে আমরা” এই প্র‌তিপাদ্য‌কে সাম‌নে রে‌খে রাজবাড়ী সদর উপ‌জেলা খানখানাপু‌রে জন্ম মানবতার জন্য (জমজ) স্বেচ্ছা‌সেবী সংগঠ‌নের উ‌দ্দ্যো‌গে ৩শ জন দ‌রিদ্র‌ অসহায় মানু‌ষের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।বুধবার দুপু‌রে খানাখানাপুর শেখ রা‌সেল মি‌নি স্টে‌ডিয়া‌ম প্রাঙ্গ‌নে এ খাদ্য সহায়তা দেয়া হয়।

এ‌তে জন্ম মানবতার জন্য সংগঠ‌নের সভাপতি খাজা আব্দুস সাত্তার সভাপ‌তি‌ত্বে প্রধান অতি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী-১ আস‌নের এম‌পি কাজী কেরামত আলী।অন্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, খানখানপুর ইউ‌পি চেয়ারম্যান রেজাউল ক‌রিম লাল, পাঁচু‌রিয়া ইউ‌পি চেয়ারম্যান কাজী আলমগীর, সংগঠ‌নের সাধারন সম্পাদক সাইফুজ্জামান সাগর, দপ্তর সম্পাদক ম‌নিরুল ইসলাম সিজান, খানখানাপুর ইউপি আওয়ামী লী‌গের সভাপ‌তি আমীর আলী মোল্লা প্রমূখ।

জানাযায়, জন্ম মানবতার জন্য (জমজ) স্বেচ্ছা‌সেবী সংগঠন‌টি ক‌রোনাকালীন সম‌য়ে অসহায় মানু‌ষে‌র পা‌শে দাঁড়া‌তে ১৩ জন স্বেচ্ছা‌সেবক নি‌য়ে ২০২১ সা‌লের জু‌নে আত্ম প্রকাশ ক‌রে। এরপর থে‌কে করোনা রোগী‌দের সেবা ও স্বেচ্ছায় বি‌ভিন্ন সামাজিক কর্মকান্ড ক‌রে আস‌ছেন। বর্তমা‌নে সংগঠন‌টি ‌সেবার জন্য র‌য়ে‌ছে এম্বু‌লেন্স, অক্সি‌জেন সি‌লিন্ডার, স্বেচ্ছা‌সেবক এবং লাশ গোসল ও দাফনের টিম। দিন রাত সার্বক্ষনিক সংগঠন‌টি ইউ‌নিয়‌নসহ অন্যান্য স্থা‌নেও প্র‌য়োজ‌নে সেবা দি‌তে প্রস্তুত ব‌লে জানায়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ আগস্ট ২০২১ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ