Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ শিগগিরই বাংলাদেশের বাজারে আসতে যাওয়া ইনফিনিক্স হট ১০ এস এর বেশকিছু ফিচারের তথ্য এরইমধ্যে ফাঁস হয়ে গেছে। এসব তথ্য জানার পর ডিভাইসটি ঘিরে দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের কৌতূহল ক্রমবর্ধমান রয়েছে। বলা হচ্ছে, ইনফিনিস হট সিরিজের নতুন এ ফোনটি ব্যবহারকারীদের জন্য হাতের মুঠোয় থাকা বিনোদন এবং গেমিংকে অভিজ্ঞতাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সাশ্রয়ী মূল্যে মধ্যে শক্তিশালী ব্যাটারি এবং বিশাল ডিসপ্লে থাকবে।

আশা করা হচ্ছে, ইনফিনিক্স হট ১০ এস বাংলাদেশ সংস্করণে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সুবিধাসহ ৬.৮২ ইঞ্চির এইচডি+আল্ট্রা স্মুথ ডিসপ্লে থাকবে। এটা সহজেই অনুমান করা যায় যে বাংলাদেশে আসতে যাওয়া নতুন এ ডিভাইসটিতেও মিডিয়াটেক হেলিও জি৮৫ এবং ডার-লিংক গেম বুস্টার ফিচার থাকবে।গেমিং প্রিয় স্মার্টফোন প্রেমীদের কাছে শক্তিশালী চিপসেট হিসেবে পরিচিত মিডিয়াটেক হেলিও জি৮৫ সন্নিবেশিত নতুন এই ফোনটির দাম ১৫-২০ হাজার টাকার মধ্যে হতে পারে।

স্মার্টফোনের বাজার বিশেষজ্ঞদের ধারণা ইনফিনিক্স হট ১০ এস ডিভাইসটি ৯৫ ভাগ ব্ল্যাক, মোরান্ডি গ্রিন, হার্ট অব ওশেন এবং ৭ ভাগ পার্পল এ চারটি ভিন্ন ধরনের আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। নতুন এ ফোনটির নিরাপত্তা নিশ্চিতে সুবিধাজনক অ্যাক্সেস পয়েন্ট সহ থ্রি-ডি প্রযুক্তি ব্যবহার করা হবে। ফলে মাস্ক পরিহিত অবস্থায়ও ব্যবহারকারীরা ফেস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে ফোনটি আনলক করতে পারবেন। এছাড়া অন্যান্য বিশেষ ফিচারের মধ্যে- রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মাইক্রোএসডি কার্ড স্লট, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ডুয়েল-সিম, ৪জি, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ এবং অন্য আরও বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর (যেমন- প্রক্সিমিটি সেন্সর, অ্যাকসিলোমিটার, কম্পাস এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর) রয়েছে।

বাজারে আসতে যাওয়া ইনফিনিক্স হট ১০ এস সম্পর্কে এখনও যারা কিছু জানেন না। তাদের জন্য বলে রাখা ভালো যে ফোনটিতে ৪ জিবি র‌্যাম, ১২৮ জিবি রম এবং একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। ট্রিপল ক্যামেরার হট ১০ এস স্মার্টফোনটিতে ৪৮ এমপি এইচডি রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং রিয়ার ফ্ল্যাশসহ একটি এআই লেন্স থাকবে। মোবাইল গেমিংয়ের ক্ষেত্রে বিরতীহীন অভিজ্ঞতা দিতে এতে ৬০০০ এমএএইচ (মিলি অ্যাম্পিয়ার আওয়ার) ক্ষমতার শক্তিশালী ব্যাটারিও যুক্ত করতে যাচ্ছে।ইনফিনিক্স হট ১০ এস কবে বাজারে আসবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে আশা করা হচ্ছে, জুন মাসের শেষেই বাংলাদেশের বাজারে আসতে পারে ফোনটি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৩ জুন ২০২১ /এমএম


Array