Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  ওজন বাড়ানো অনেক সহজ, তার থেকে কষ্টকর হল তা কমানো। যদিও নিয়মিত ব্যায়াম করলে ওজন কমে যায়। তার পাশাপাশি পান করতে পারেন গুড়-লেবু মিশ্রিত পানি।

দ্রুত ওজন কমাবে যে পানীয়

চিকিৎসক এবং ডায়েটিশিয়ানরা অনেক সময় ধরে চিনির বিকল্প হিসেবে গুড় খাওয়ার পরামর্শ দিচ্ছেন। চিনির তুলনায় গুড় সবচেয়ে স্বাস্থ্যকর উপাদান। মানবদেহের জন্য বেশ উপকারী। বিশেষ করে ওজন কমাতে কার্যকরী ভূমিকা পালন করে গুড়। ওজন কমাতে সুষম ও সঠিক ডায়েট মেনে চলার বিকল্প নেই। তাই আপনার ডায়েটে যুক্ত করতে পারেন গুড়। এটি ওজন কমাবে খুব দ্রুত। গুড়-লেবুর এক বিশেষ টোটকায় সহজেই ওজন কমে হবে আপনার মনের মতো। জেনে নিন কীভাবে-

ওজন কমানোর বিশেষ এই পানীয় তৈরি করতে ব্যবহার করতে হবে গুড় ও লেবু। গুড় হজমশক্তি উন্নত করে, ওজন কমায় খুব দ্রুত। এতে রয়েছে ফাইবার ও প্রোটিনসহ আরও উপকারী বিভিন্ন উপাদানসমূহ। যেগুলো ওজন কমাতে সাহায্য করে।

অন্যদিকে, লেবু শরীর থেকে ক্ষতিকর পদার্থ দূর করে। এতে রয়েছে পলিফেনল অ্যান্টি-অক্সিডেন্ট, যা ওজন কমানোর প্রক্রিয়াকে তরান্বিত করে। এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়। যার ফলে শরীরে চর্বি জমতে পারে না।

যেভাবে তৈরি করবেন গুড়-লেবুর বিশেষ পানীয়-

এক গ্লাস হালকা কুসুম গরম পানিতে এক চা চামচ গুড় ও একটি লেবুর রস মিশিয়ে নিন।

তৈরি হয়ে গেল ওজন কমানোর জাদুকরী টোটকা।

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এ পানীয় পান করলেই সুফল পাওয়া যাবে। সপ্তাহখানেকের মধ্যেই ওজন কমতে শুরু করবে। পাশাপাশি ডায়েট ও ব্যায়াম করতে হবে নিয়মিত।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৩ এপ্রিল ২০২১ /এমএম

 


Array