আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: বঙ্গবন্ধুর শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পালন করে বাংলাদেশ আওয়ামীলীগের প্রবাসী সংগঠন অন্টারিও আওয়ামীলীগ, কানাডা।
বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত এবং স্বাধীন বাংলাদেশের রুপকার, স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ অন্টারিও,কানাডা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসন অলংকৃত করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
বিশেষ অতিথি ছিলেন মান্যবর হাইকমিশনার জনাব ড. খলিলুর রহমান, জাকিয়া তাবাস্সুম, এমপি ও আফরোজা হোসেন (অসোয়ার লিবারেল পার্টির এমপি প্রার্থী ) । অন্টারিও আওয়ামীলীগের সভাপতি জনাব মোস্তফা কামালের সভাপতিত্বে , অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপদেষ্টা সদস্য এ্যডভোকেট আফিয়া বেগম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ চৌধুরী বিপ্লব।
বক্তারা শতাব্দীর মহানায়ক হাজার বছরের শ্রেষ্ট সন্তান জাতির জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক, ব্যক্তিগত, মানবিক গুনাবলী, কুটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতার, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার দিকগুলো তুলে ধরেন। বক্তারা আরও বলেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে জননেত্রীর সৈনিকরা ঐক্যবদ্ধ যে কোন জাতীয় ইস্যুতে জননেত্রীর নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ, বঙ্গবন্ধুর শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে আলোচনায় প্রধান অতিথি তার প্রনবন্ধ বক্তব্যে তথ্য উপাত্ত সহ বঙ্গবন্ধু আদর্শ ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্য তুলে ধরেন এবং মুজিব বর্ষে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জননেত্রীর হাতকে আরও শক্তিশালী করতে আহবান জানান, বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশের পক্ষে সকলকে নিয়ে একহয়ে কাজ করার এবং নতুন প্রজন্মকে অংশগ্রহণের মাধ্যমে প্রবাস থেকে নেত্রীর পক্ষে শক্তিশালী ভুমিক পালন করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বঙ্গবন্ধুর শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিশেষ অতিথি জাকিয়া তাবাস্সুম এমপি, ড. মোজাম্মেল খান ড.আব্দুল আউয়াল, জনাব সেলিম, কানাডা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর গোলাম রহমান , আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহ সভাপতি তোফাজ্জল আলী, অন্টারিও আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, অন্টারিও আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, উপদেষ্টা ড. মাহবুব রেজা, এ্যড. আফিয়া বেগম, সহ সভাপতি ফয়জুল হক, গোলাম সারোয়ার, আবু হেনা কোরাইশী, ইঞ্জিনিয়ার নওশের আলী জামাল উদ্দিন নান্নু, যুগ্ন সম্পাদক জগলুল হক,আবুল বাসার,দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মনির বাবু,পান্না আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা হাসমত আরা জুই, আন্তর্জাতিক সম্পাদক হাসনা হাসান, দপ্তর সম্পাদক খালেদ শামীম, কোষাধ্যক্ষ মনজুরুল করিম রুবেল, কান্তি মাহমুদ, নির্বাহী সদস্য মহিউদ্দিন আহম্মেদ বিন্দু, মোস্তাফিজুর রহমান, রিয়াজুল হক,শরিফুল ইসলাম, কানাডা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহম্মেদ,মোর্শেদ আহমেদ মুক্তা,আমরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন,সদস্য আব্দুল মান্নান, ঝোটন তরফদার, সুকোমল রায়, কুইবেক আওয়ামীলীগের সভাপতি শহিদ রহমান,মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা আক্তার জানু,কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান সহ আরও ছিলেন মোহাম্মদ হক, মোহাম্মদ ইসলাম, আব্দুস ছালাম খন্দকার, রীনা, শাহিন, সায়মা খন্দকার, জিনাত হোসেন, মেহেরিন খন্দকার,ঈমা ।
দীর্ঘ ৫ ঘন্টার অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কানাডার স্বনামধন্য আবৃত্তিকার আহমেদ হোসেন, নবিউল হক বাবলু,কবি দেলওয়ার হোসেন, হিমাদ্রী রায়, আসমা হক, তাসরিনা শিখা, হাসনা হাসান ।
সঙ্গীত পরিবেশ করেন ফারহানা শান্তা, হাসমত আরা জুই, দিপ্তী জাহান, রেহানা রহমান, হাসনা হাসান, সুমি বর্মণ ও মৈত্রেয়ী দেবী।এছাড়া আরও ছিলেন মোহাম্মদ হক, মোহাম্মদ ইসলাম, আব্দুস ছালাম খন্দকার, রীনা, শাহিন, সায়মা খন্দকার, জিনাত হোসেন, মেহেরিন খন্দকার, ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান সহ আরও অনেকে।
দির্ঘ সময় ধরে অনুষ্ঠানে থাকার জন্য মাননীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মান্যবর হাইকমিশনার জনাব ড. খলিলুর রহমান, জাকিয়া তাবাস্সুম এমপি সহ ভার্চ্যুয়ালে অংগ্রহনকারী সকলকে অন্টারিও আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ মার্চ ২০২১ /এমএম





