আহসান রাজীব বুলবুল, কানাডা প্রতিনিধি :: কানাডার আলবার্টা প্রদেশে বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল হক এ্যন্ডি রবিবার কানাডার স্থানীয় সময় ভোররাতে মৃত্যুবরণ করেন ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি বেশকিছু দিন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য মরহুম আনোয়ারুল হক (এ্যন্ডি ভাই ) নামে প্রবাসী বাঙালিদের মধ্যে জনপ্রিয় ছিলেন এবং তিনি ৫০ বছর ধরে ক্যালগেরি শহরে বসবাস করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি জিওলজিস্ট ছিলেন।তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।তার মৃত্যুতে বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।মরহুমের পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১ মার্চ ২০২১ /এমএম





