Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: টরন্টোয় স্থায়ী শহীদ মিনার নির্মানের প্রকল্পের দায়িত্ব নিয়োজিত থাকা অরগানাইজেনশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে মনুমেন্ট ইনক (ওটিআইএমএলডি ইনক) শহীদ মিনারের অবশিষ্ট নির্মান কাজ শেষ করতে সকলের সহযোগিতা কামনা করেছে।

ওটিআইএমএলডি ইনক এর সভাপতি ম্যাক আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে শহীদ মিনার নির্মানে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,দীর্ঘ সাত বছর ধরে অরগানাইজেনশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে মনুমেন্ট ইনক (OTIMLD Inc.) একটি স্থায়ী শহীদ মিনার (মাদার ল্যাংগুয়েজ ডে মনুমেন্ট) নির্মাণ প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে।

২০২০ সালের ৭ নভেম্বর, আনুষ্ঠানিকভাবে গ্রাউন্ড ব্রেকিং এর মাধ্যমে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করা হয়। বৈরী আবহাওয়া ও করোনা মহামারীর বিশেষ লক ডাউন নিয়মাবলির কারনে নির্মাণ কাজের অগ্রগতি কিছুটা ব্যাহত হয়েছে। তবে নির্মাণ কাজ একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। ধারণা করা যাচ্ছে, ২১শে ফেব্রুয়ারির পূর্বেই নির্মাণ কাজ সম্পূর্ণ হবে।

বিবৃতিতে বলা হয়,অন্টারিও প্রদেশের সরকার কর্তৃক বেঁধে দেওয়া বিশেষ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ থাকার কারণে এ বছর হয়তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাত-ফেরি আয়োজন করা সম্ভব হবে না। তবে ২১ তারিখের পূর্বে পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হবে।

বিবৃতিতে বলা হয়, অন্টারিও মাদার ল্যাংগুয়েজ ডে মনুমেন্ট ইনক সকল দাতা, শুভাকাঙ্ক্ষী, পরিচালক মণ্ডলী ও নির্মাণ কাজে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। অবশিষ্ট কাজটুকু সম্পন্ন হওয়া পর্যন্ত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ ফেব্রুয়ারি ২০২১ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ