Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: আসছে সেপ্টেম্বরের শুরুতে অটোয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে করোনাভাইরাস শনাক্তে সেন্টার চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, অন্টারিওতে এটিই প্রথম প্রতিষ্ঠান যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফদের জন্য কোভিড-১৯ পরীক্ষার সুযোগ থাকছে।

আগামী সেপ্টেম্বরের শুরুতে চালু হবে অন-ক্যাম্পাস সেন্টার। জানা গেছে, প্রথম দিকে, প্রতিদিন গড়ে ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে পরীক্ষা। এটি প্রথমত ৬ মাসের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। প্রয়োজনের ভিত্তিতে সময়সীমা বাড়ানো হতে পারে। করোনাভাইরাস পরীক্ষা অ্যাপয়েন্টমেন্ট-ভিত্তিক করা হবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩১ আগস্ট ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ