আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক প্রবাস বাংলা ভয়েস :: বাংলাদেশের স্যার সলিমুললাহ মেডিকেল কলেজের বর্তমানে অধ্যয়নরত ছাত্র এবং প্রাক্তন ছাত্ররা যারা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে প্রতিনিয়ত নিজ মাতৃভূমি বাংলাদেশকে তাদের নিজ নিজ কর্মস্থল থেকে সারাবিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলেছে, তাদেরকে নিয়ে প্রথমবারের মতো ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ আগষ্ট রবিবার বাংলাদেশ সময় রাত ৮টা, আমেরিকা (পূর্ব) সময় সকাল ১০টা, কানাডা (পশ্চিম) সময় সকাল সাতটা।
সম্মেলনে বক্তব্য রাখবেন বিশিষ্ট চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদানকৃত এবং স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত চিকিৎসকগণ। এদের মধ্যে আছেন ডা. হাবিবুর রহমান লুলু, ডা. মোহাম্মদ এম রহমান তুহিন, ডা: মোঃ মুনির হোসেন খান স্বপন, ডা. বর্ণালী হাসান, ডা. সাত্তার সরকার, ডা. পারভেজ আলম এবং ডা. শাকিল ফরিদ।
উল্লেখ্য, সারাবিশ্বের বিভিন্ন স্থান থেকে ৩০০ চিকিৎসকের উপস্থিতিতে মহামারি কোভিড-১৯ এর নানাবিধ সমস্যা এবং প্রতিকার নিয়ে আলোচনা করবেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৭ আগস্ট ২০২০/এমএম





