Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনা ভাইরাসের মধ্যেই সাম্প্রতিক সময়ে সব চাইতে ভয়ঙ্কর বন্যা কবলিত দেশের এক তৃতীয়াংশ এলাকা। অঝোর বৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে চরম দুর্ভোগে বিভিন্ন জেলার লাখ লাখ মানুষ। সিরাজগঞ্জ তার মধ্যে অন্যতম জেলা।

জেলার পাঁচটি উপজেলাতে বন্যার পানি এখনো বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি অসহায় এসব মানুষের দিন কাটছে অর্ধ অনাহারে। এমন পরিস্থিতিতে তাদের জন্য ত্রাণ, শুকনো খাবার ও ওষুধ খুবই প্রয়োজন। ভয়াবহ এই বন্যায় ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রন্থদের পাশে দাড়িয়েছে শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “সৈনিক যুব সংঘ”।

এরই মধ্যে দূর্গতদের সহায়তা প্রদানের জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে সংগঠনটি। বন্যা দূর্গত এলাকায় ত্রাণ সরবরাহ প্রেরণ করার জন্য নিজস্ব টিম গঠন করেছে এবং ফেইসবুকে বিভিন্ন ইভেন্টের মাধ্যম প্রচারণা চালাচ্ছে তারা। অসহায় মানুষ গুলোর পাশে এগিয়ে আসতে সকলের সহযোগিতা চেয়েছে সংগঠনটি। আর্থিক অনুদান প্রেরণের জন্য যোগাযোগ- শেখ আরমান, সদস্য সচিব, “সৈনিক যুব সংঘ”। (বিকাশ নাম্বার- ০১৭৫১৫২৮৭৪৮)।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২২ আগস্ট ২০২০/এমএম


Array