আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, বাংলা নিউজ :: কানাডায় তৈরি কোভিড-১৯ এর সম্ভাব্য একটি টিকার প্রাথমিক সাফল্য পাওয়া গেছে মানুষের ওপর পরীক্ষায়। গবেষকরা জানান, এটি নিরাপদ এবং ব্যক্তির মধ্যে রােগ প্রতিরােধ ক্ষমতা তৈরি করে। চীনের নাগরিকদের ওপর পরীক্ষার পর এটি কানাডার নাগরিকদের ওপর পরীক্ষা করা হবে।
গত শুক্রবার ল্যানসেন্ট জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, চীনের ক্যানসিনাে বায়ােলােজিকস এর সূত্র অনুযায়ী তৈরি এ টিকার আরাে পরীক্ষা-নিরীক্ষা প্রয়ােজন, করােনার বিরুদ্ধে কতটা কার্যকর তা নিশ্চিত হওয়ার জন্য। তবে উহানের ১০৮ জন বয়স্ক মানুষের ওপর প্রাথমিক পরীক্ষায় দেখা যায় তাদের মধ্যে করােনা নিষ্ক্রিয়করণ এন্টিবডি তৈরি হয়েছে এবং দেহের টি-সেলে সাড়া পাওয়া গেছে।
এ টিকা ২৮ দিন পর দেহকে প্যাথােজেন বা ভাইরাস থেকে রক্ষা করে । তবে এতে সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তার মধ্যে উল্লেখযােগ্য হচ্ছে ইনজেকশানের জায়গায় কিছুটা ব্যথা, জ্বর, ক্লান্তি এবং মাথাব্যথা।
কানাডার ডালহাউজে ইউনিভার্সিটির গবেষকরা টিকাটি আগামী সপ্তাহগুলােতে হ্যালিফিক্সে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে চান। ডালহাউজে জানায়, কানাডায় সম্ভাব্য এ টিকার প্রথম ক্লিনিকাল পরীক্ষা করা হবে ১৮ থেকে ৫৫ বছর বয়সের ১০০ মানুষের ওপর। এরপর ৬৫ থেকে ৮৫ বছর বয়সীদেরও এ পরীক্ষায় অন্তর্ভুক্ত করে মােট ৫০০ মানুষের ওপর পরীক্ষা করা হবে।গবেষকরা বলছেন, কোভিড-১৯ এর চিকিৎসায় এটি সম্ভাব্য প্রতিশ্রুতিশীল একটি টিকা। যা নিয়ে আমাদের আরাে এগুতে হবে।
হ্যালিফিক্সে কানডিয়ান সেন্টার ফর ভেকসিনােলােজির গবেষক ডা. জোয়েনে ল্যাঞ্জলে বলেন, ‘ন্যাশনাল রিসার্চ কাউন্সিল অব কানাডা চীনের ক্যানসিনাের সঙ্গে অংশীদারিত্বে এ টিকা নিয়ে কাজ করছে। আমাদের দেশীয় বিজ্ঞানীরাই এ নিয়ে গবেষণা করছে এবং এ টিকা নির্ভরযােগ্য প্রমাণিত হলে তা কানাডার সরবরাহ নিশ্চিত করবে।তিনি আরো বলেন, ‘আমরা কানাডার মাটিতে টিকা উৎপাদন করব সুতরাং এটি আমাদের সরবরাহ নিরাপত্তা দেবে।’
এদিকে কানাডায় সর্বশেষ তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৬২১ জন, মারা গেছে ৬ হাজার ৩৫৫ এবং সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৩০৫ জন। অপরদিকে কানাডায় আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে। তবে কোথাও ঈদ জামাত হবে না।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৪ মে ২০২০/এমএম





