বাংলানিউজসিএ ডেস্ক :: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় ও হাত ধোয়ার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।মারাত্মক ছোঁয়াচে এই ভাইরাস থেকে বাঁচতে বাইরে থেকে ঘরে ফেরার পর যেমন হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, তেমনি ঘর এবং এর আশপাশও পরিষ্কার রাখতে হবে।বাইরে থেকে ঘরে ফেরার পর গোসল করতে পারলে সবচেয়ে ভালো। এ ছাড়া লিফট ও সিঁড়িও জীবাণুমুক্ত করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, লিফটের বোতাম ও সিঁড়ির রেলিং থেকেও সংক্রমণের আশঙ্কা রয়েছে।
১. লিফটে ঢোকার মুখে মাস্ক ব্যবহার করুন। লিফটের গায়ে হেলান দিয়ে দাঁড়াবেন না।
২. লিফটের বোতাম টেপার ক্ষেত্রে আঙুলের পরিবর্তে টুথপিক, ইয়ারবাড বা টিস্যু পেপার ব্যবহার করুন। ব্যবহারের পরে টিস্যু পেপার ঢাকনাযুক্ত ঝুড়িতে ফেলুন।
৩. ২০ সেকেন্ড সময় নিয়ে দু’হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিন। ধুতে না পfরলে স্যানিটাইজার ব্যবহার করুন।
৪. সিঁড়ি ব্যবহারও কিছু নিয়ম মেনে চলা আবশ্যক। বিশেষজ্ঞরা বলছেন, সিঁড়ির রেলিংগুলো স্পর্শ না করাই ভালো। আর রেলিং স্পর্শ করলে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন
বাংলানিউজসিএ/ঢাকা/ ১০ মে ২০২০/এমএম





