বাংলানিউজসিএ ডেস্ক :: সুস্থ থাকার জন্য অনেকে ডায়েট করে থাকেন। তবে ডায়েট করতে গিয়ে এমন কিছু করা যাবে না, যাতে আপনার কিডনির ক্ষতি হতে পারে।অনেকে ডায়েটে প্রতিদিনই সকালে ডিম, দুপুরে মাছ, রাতে মাংস ও হরেকরকম ডাল খেয়ে থাকেন। প্রোটিনে ভরপুর আপনার ডায়েট। তবে প্রতিদিন ডায়েটে এই থাকার কিডনি বিপদ ডেকে আনতে পারে।সারাবিশ্বে কিডনি রোগে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রায় ৯০ কোটি মানুষ কিডনির রোগে আক্রান্ত। ডায়াবেটিসের তুলনায় যা দ্বিগুণ এবং ক্যান্সারের তুলনায় যা প্রায় ২০ গুণ।
প্রতি বছর প্রায় ২৪ লাখ মানুষ দীর্ঘমেয়াদি কিডনির রোগে আক্রান্ত। ১৭ লাখ মানুষ আকস্মিক কিডনি রোগে মারা যায়। কিডনির রোগে আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় অন্তত ৫টি শিশুর মৃত্যু হয়। বিশ্বে প্রতি ১০ শিশুর মধ্যে একটি শিশু কিডনির রোগে আক্রান্ত।প্রায় ৭৫-৮৫ শতাংশ মানুষ কিডনির রোগ সম্পর্কে জানে না। কিডনির কার্যক্ষমতা ৫০ শতাংশেরও বেশি নষ্ট হওয়ার আগে কিডনি বিকলের লক্ষণ বোঝা যায় না। শরীরে যে কোনো রোগ হলে দ্রুত লক্ষণ দেখা গেলেও কিডনি রোগের লক্ষণ অনেক দেরিতে প্রকাশ পায়। ফলে এই রোগে মৃতের সংখ্যা বেশি।
শরীরে অবসাদ, ঘুম ঘুম ভাব, মানসিক সমস্যা, খিদে না পাওয়া, পা ফুলে যাওয়া ও শরীরে রক্ত কমে যাওয়া এই রোগের লক্ষণ। তবে এসব পরিবর্তন খুব কম হয়ে থাকে বলে রোগ ধরা পড়ে না এবং বোঝা যায় না।আর যখন ধরা পড়ে, তখন অসুখটা গড়িয়ে গেছে অনেক দূর। তাই কিডনি বিকল হওয়াকে বলে সাইলেন্ট কিলার বা নিঃশব্দ ঘাতক। কিডনির ক্ষতির অনেক কারণ।তার অন্যতম বেশি বেশি প্রোটিন খাওয়া। বেশি প্রোটিনসমৃদ্ধ খাবার কিডনির ওপর চাপ তৈরি করতে পারে– এমনটিই বলছেন বিশেষজ্ঞরা। তাই সময় থাকতেই কিডনির যত্ন নেয়া প্রয়োজন
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৩ মার্চ ২০২০ /এমএম





