আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: ক্যালিফোর্নীয়ার বেএরিয়ার সান্তা ক্লারা ইউনিভার্সিটিতে আয়োজিত কড়ি ও কোমলের ১০ম বর্ষপূর্তিতে অনুষ্ঠিত হয়েছে “গানের সুরে মুক্তি”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্পী ছিলেন কানাডার ক্যালগেরির রবীন্দ্র সংগীত শিল্পী তীর্থ সাহা। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন নন্দিতা ইয়াসমীন। প্রয়াত শিল্পী সাদী মহম্মদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এরপর ছিল কড়ি ও কোমলের ছাত্র ছাত্রীদের পরিবেশনা। অনুষ্ঠানের শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নন্দিতা ইয়াসমীন এবং তীর্থ সাহা, নৃত্যে ছিলেন অপর্ণা কানুনগো। বেএরিয়ার দর্শকদের এক মনোমুগ্ধকর রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যা উপহার দিয়েছে কড়ি ও কোমল।
উল্লেখ্য তীর্থ সাহা, বাংলাদেশের প্রখ্যাত কবি মহাদেব সাহার জ্যেষ্ঠ সন্তান।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৬ এপ্রিল ২০২৬/এএ




