Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার টরন্টোতে আবৃত্তি সংগঠন “উচ্চারণ” বাংলাদেশ সেন্টার মিলনায়তনে ‘আনন্দধারা বহিছে উচ্চারণে’ শিরোনামে তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

বাংলাদেশ সেন্টার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উচ্চারণের শিশু বিভাগ “উচ্চারণ উচ্ছ্বাস”-এর ১১ জন শিশুর অংশগ্রহনে “হাসির সুতোয় বোনা” শিরোনামের পরিবেশনা দিয়ে এই আয়োজন শুরু হয়।

এরপর উচ্চারণের থিম কবিতাকে সুরের সঙ্গে বেঁধে তার সঙ্গে নৃত্যের প্রকাশ, উপস্থিত সকলের নাম ধরে পুঁথির সুরে স্বাগত জানানো, একাত্তরের শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ সকলের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে উঠে প্রাণবন্ত। অনুষ্ঠানে ছিল বিভিন্ন আনন্দঘন ইভেন্ট, পুরষ্কার বিতরণ আর র‍্যাফল ড্র।

উচ্চারণ পরিবারের বাইরে টরন্টোর আইন, রাজনীতি, গণমাধ্যম ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির নেপথ্যে ছিলেন জামিল বিন খলিল।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০১ এপ্রিল ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ