Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার ক্যালগেরিতে আলবার্টা বিএনপি’র উদ্যোগে স্থানীয় উৎসব সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় আলবার্টার স্থানীয় নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সেই সাথে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ও দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন মোঃ সুজা উদ্দিন সুজা। ইফতার আয়োজনে সহযোগিতা করেন মেহেদী হাসান রনি, নাইম আহমেদ, সরকার শাহিন,মোহাম্মদ রশিদ রিপন, এবং আলমগীর মৃধা।

বৈচিত্র্যময় ইফতারে বাফে আইটেমের স্বাদ, ইফতারি খাবারের বিশাল সম্ভার, এবং পরে রাতের ডিনারের ব্যবস্থা সবারই মন জয় করে। আগত অতিথিরা উচ্ছ্বাস ও আনন্দের সঙ্গে আলবার্টা বিএনপির এই ইফতার আয়োজনে অংশগ্রহণ করেন, যা একটি গভীর সাম্প্রদায়িক সংহতি ও ঐক্যের বার্তা বহন করেছে।

আয়োজকরা জানান, এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ এবং কানাডার মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি হবে, যেখানে দু’দেশের সংস্কৃতি ও সম্প্রদায়ের মধ্যে সংযোগ তৈরি হবে। পরিশেষে আলবার্টা বিএনপির বর্তমান কমিটির সদস্যরা অনুষ্ঠানের শেষে সকলকে ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/৮ মার্চ ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ