Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ করোনা মহামারিতে বিশ্বে এক দিনে শনাক্ত হয়েছে ১৪ লাখ ৬২ হাজার ৫৯৯ জন। এই সময়ে মৃত্যু হয়েছে সাত হাজার ৫১৬ জনের।গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় সংক্রমণ বেড়েছে এক লাখের বেশি; আর মৃত্যু বেড়েছে সাত শতাধিক।বিশ্বে এ পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে ৪৪ কোটি এক লাখ ১৪ হাজার ৫৯৫ জন। মোট মৃতের সংখ্যা ৫৯ লাখ ৯২ হাজার ৫৪।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে করোনাভাইরাসের সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছে এক লাখ ৯৮ হাজার ৪৫৭ জন। মারা গেছে ২৫৫ জন। দেশটিতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত এক কোটি ৫১ লাখ ৭৩ হাজার ১৭০ জন আক্রান্ত এবং এক লাখ ২৩ হাজার ৯৭৬ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় মৃত্যু বিবেচনায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত একদিনে দেশটিতে মারা গেছে এক হাজার ৬৯০ জন। আক্রান্ত হয়েছে ৪৬ হাজার ৫১২ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই দেশে এখন পর্যন্ত মারা গেছে নয় লাখ ৭৯ হাজার ৬৩৭ জন। আক্রান্ত হয়েছে আট কোটি সাত লাখ ৬০ হাজার ৩৮০ জন।করোনা সংক্রমণের হিসেবে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে মৃত্যুতে দেশটির অবস্থান তৃতীয়।

ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭৩ জনের এবং সংক্রমিত হয়েছে ছয় হাজার ১৬২ জন। বাংলাদেশের প্রতিবেশী দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন চার কোটি ২৯ লাখ ৪৪ হাজার ৭৬১ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১৪ হাজার ৪১৯ জন।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ মার্চ  ২০২২ /এমএম


Array