Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ রাশিয়ার অভিযান শুরুর পর ইউক্রেন থেকে অসংখ্য মানুষ সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে পৌঁছেছে। বাংলাদেশি শিক্ষার্থী শেখ খালিদ ইবনে সেলিম বিবিসি বাংলাকে বলেছেন, দুইদিন হেঁটে পোল্যান্ড সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তিনিসহ অসংখ্য মানুষ।

তিনি বলেন, পোল্যান্ড সীমান্তের দিকে যাওয়ার সময় কোন কোন জায়গায় ৩০-৩৫ কিলোমিটার আবার কোন কোন জায়গায় ৩৮-৪০ কিলোমিটার দীর্ঘ গাড়ির লাইন ছিল। আবার সীমান্তের দিক থেকে আসার সুযোগ ছিল না। যারা সীমান্তের দিকে যাচ্ছিলেন তাদের মধ্যে সামর্থ্যবান নারী-পুরুষকে হেঁটে যেতে হবে। এই ছিল পরিস্থিতি। তিনি বলেন, এটা না দেখালে বোঝানো যাবে না। ইউক্রেনিয়ান, আফ্রিকান, আরব, বাংলাদেশিদের হাঁটতে দেখেছি। আমরা নিজেরা হেঁটেছি ২৭ কিলোমিটারের মতো।

‘আমি আইকনিক নই, ইউক্রেন আইকনিক’‘আমি আইকনিক নই, ইউক্রেন আইকনিক’ সেলিম বলেন, তাদের সঙ্গে একটি পরিবার ছিল যেখানে বাচ্চারাও ছিল। এ কারণে যাত্রাপথে বিভিন্ন জায়গায় বিনা মূল্যে খাবার পেয়েছেন তারা। যখন মোটামুটি জ্যাম থেকে নেমে ১৭/১৮ কিলোমিটার হাঁটি, সেখানে যাওয়ার পর বলল এখানে স্কুলের হলে থাকার ব্যবস্থা হয়েছে। সেখানে রেস্ট নিয়ে রাতে বা কাল সকালে বর্ডারে যেতে পারেন। এভাবেই তারা ধীরে ধীরে সীমান্তের দিকে এগিয়েছেন।

সীমান্ত অতিক্রমের পর সেখানকার সুযোগ-সুবিধা তারা ভালোই পেয়েছেন। কিন্তু সেখানে পৌঁছাতে গিয়ে দুইদিন দুই রাত তাদের শুধু হাঁটতে বা দাঁড়িয়ে থাকতে হয়েছে। তিনি বলেন, বসার সুযোগ কমই হয়েছে। লাইনের পর লাইন। হাঁটার পর হাঁটা। অনেকের সঙ্গে কথা হয়েছে যারা দুই রাত শুধু লাইনেই ছিল। এই ঠাণ্ডায় তাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। সেলিম বলেন, এখানে একটা ফ্যাক্টরিতে থাকার ব্যবস্থা হয়েছে। ব্রেড ও ফুড ফ্রি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ মার্চ  ২০২২ /এমএম


Array