Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ রাশিয়ার সামরিক আগ্রাসন থেকে মাতৃভূমি রক্ষায় হাজারো বেসামরিক নাগরিক পেট্রোল বোমা তৈরি করছে।বৃহস্পতিবার পুতিন সামরিক অভিযান ঘোষণার পর জরুরি অবস্থা জারি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি রুশ সেনাদের বিরুদ্ধে জনগণকে কঠিন প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

পরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে রুশ সেনাদের মোকাবেলায় জনগণকে পেট্রোল বোমা বানিয়ে রুশ সেনাদের ওপর নিক্ষেপের আহ্বান জানানো হয়।দেশটির সাবেক প্রধানমন্ত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে পেট্রোল বোমা বানাতে হয় তার একটি ভিডিও পোস্ট করেছেন।

রবিবার সকালে রাজধানী কিয়েভের কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। স্থানীয় সময় সকাল ৯ টায় শহর জুড়ে সাইরেন বাজানো হয়। যার অর্থ কয়েক মিনিটের মধ্যে হামলার আশঙ্ক্ষা করা হচ্ছে।

ইউক্রেনের একজন সংসদ সদস্য টুইটে লিখেন, আর মাত্র ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে কেভিব আক্রান্ত হতে পারে। রাশিয়া সর্বোচ্চ শক্তিপ্রয়োগ করে আমাদের ওপর হামলা করবে। দেশটির প্রধান বাজার ও সংসদ ভবন তাদের লক্ষ্য বলেও তিনি লিখেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৭ ফেব্রুয়ারি  ২০২২ /এমএম


Array