Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ সব মা-বাবাই চান তার সন্তান তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও মেধাবী হোক। তাই শিশুর স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি তার মগজাস্ত্রেও শান দেওয়ার প্রয়োজন রয়েছে। সাধারণত পাঁচ বছর বয়সের মধ্যেই শিশুর মস্তিষ্কের প্রায় সার্বিক গঠন ও বিকাশ সম্পন্ন হয়। এই বয়সে কিছু সাধারণ পন্থা অবলম্বন করলেই আপনার শিশুর বুদ্ধির বিকাশ দ্রুত হতে পারে।

করোনাকালে শিশুদের শিক্ষার জন্য কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোনের মতো বৈদ্যুতিক সামগ্রীর উপর নির্ভরতা আগের তুলনায় বহু গুণ বেড়ে গেছে। এর ক্ষতিকর প্রভাবে তাদের মধ্যে বই পড়ার প্রবণতা কমে যাচ্ছে। সব সময় পড়ার বইয়ের পাশাপাশি গল্পের ও ছড়ার বই পড়ার প্রতি তাদের উৎসাহী করে তুলুন। এভাবে তাদের জ্ঞানের পরিধি যেমন বাড়বে তেমনই বুদ্ধির বিকাশও হবে।

সন্তানের সঙ্গে কথা বলার সময় বিভিন্ন অঙ্গভঙ্গি করতে পারেন। অনেক শিশুর মধ্যেই অঙ্গভঙ্গি নকল করার প্রবণতা থাকে। এই উপায়ে শিশুদের স্মৃতিশক্তি ভালো হয় বলেই মত শিশু বিশেষজ্ঞদের।মেমরি গেম খেলাও শিশুদের বুদ্ধির বিকাশে সহায়ক হতে পারে। এতে শিশুদের একাগ্রতা বাড়ে।শিশুর বুদ্ধির বিকাশে সহায়তা করতে পারে গান। ছোটদের মনোযোগ বাড়াতেও গান শেখানো যেতে পারে কিংবা বিভিন্ন বাদ্যযন্ত্রও শেখাতে পারেন। এতে বুদ্ধিও বাড়ে, মনও ভালো থাকে।

ছোট থেকেই শিশুর খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা দরকার, যা শিশুর বুদ্ধির বিকাশে ঘটাতে পারে। এই বয়সে শিশুদের পুষ্টিকর খাবার প্রয়োজন। জাঙ্ক ফুড বা প্রসেসড ফুড থেকে শিশুদের যতটা দূরে রাখতে পারবেন, ততই ভালো।শিশুদের প্রতিদিন অল্প করে আমন্ড খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে। বাদাম খেলে শরীরে উপকারী ফ্যাট যুক্ত হয়। স্মৃতিশক্তিও যেমন ভালো হয় তেমনই মস্তিষ্কের কর্মদক্ষতাও বাড়ে। আর শিশুদের রান্নায় লবণ ও চিনি ব্যবহারের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকুন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ ফেব্রুয়ারি  ২০২২ /এমএম


Array