Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিশ্ব কণ্ঠ দিবস আজ ১৬ এপ্রিল (মঙ্গলবার)। কণ্ঠ ও কণ্ঠনালির সমস্যা এবং কণ্ঠকে সুস্থ রাখার উপায় সম্পর্কে জনসচেতনতা তৈরিই দিবসটির মূল উদ্দেশ্য। ব্রাজিলিয়ান ভয়েস কেয়ার পেশাদারদের দ্বারা ১৯৯৯ সালে প্রথম শুরু হয়েছিল ভয়েস উদযাপন। পরে এটি ব্রাজিলিয়ান ভয়েস ডে হিসেবে প্রতিষ্ঠিত হয়।

আর্জেন্টিনা ও পর্তুগালের মতো দেশেও উদযাপিত হয়েছিল কণ্ঠ দিবস। পরবর্তীকালে ২০০২ সালে আমেরিকান একাডেমি অব ওটোলারিঙ্গোলজিস্ট-হেড এবং নেক সার্জারি এটি উদযাপন শুরু করলে, আনুষ্ঠানিকভাবে এটি বিশ্ব ভয়েস দিবস হিসেবে স্বীকৃত হয়।

জানা গেছে, দেশে ৫ কোটিরও বেশি মানুষ কণ্ঠের নানা সমস্যায় ভুগছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন স্বরভঙ্গে। এছাড়া দেশের ক্যানসার আক্রান্তদের প্রায় ৩০ ভাগই নাক, কান ও গলার ক্যানসারে আক্রান্ত। তাদের এক-তৃতীয়াংশ শুধু গলার ক্যানসারে ভুগছেন।

এই বিশ্ব কণ্ঠ দিবসে আসুন আমরা সবাই নিজের কণ্ঠের যত্ন নেওয়ার অঙ্গীকার করি। কণ্ঠের সুস্থতা শুধু কথা বলার ক্ষমতা নয়, এটি আত্মপ্রকাশ, আত্মবিশ্বাস এবং আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। সঠিক ব্যবহার, সচেতনতা ও পেশাদার সহায়তা– এই তিনেই নিহিত একটি শক্তিশালী কণ্ঠের মূল চাবিকাঠি।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৬ এপ্রিল ২০২৬/এএ


Array