প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইতালি পৌঁছেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন। বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় মিলান মালপেঞ্ছা বিমানবন্দরে পৌঁছালে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো.শামিম আহসান মন্ত্রীকে শুভেচ্ছা জানান।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মো. শামসুল আহসান ও কনস্যুলেটের অন্য সদস্যরা।
এছাড়া মিলান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, সদস্য আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ শিপনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মন্ত্রীকে শুভেচ্ছা জানান।জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে ইতালি সরকারের আমন্ত্রণে দেশটিতে সফরে গেছেন শাহাব উদ্দিন। তিনি আগামী রবিবার মিলান লোম্বারদিয়া আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ সেপ্টেম্বর ২০২১ /এমএম





