Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ নিউইয়র্কে দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠন। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পৃথক সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপির বিভক্ত নেতা-কর্মীরা।দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী সদস্য এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদের সভাপতিত্বে এবং যুবদলের কেন্দ্রীয় নেতা এম. এ. বাতিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের এবং সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির নেতা মাহফুজুল মাওলা নান্নু, সাঈদুর রহমান সাঈদ, সৈয়দ এম রেজা, জাহাঙ্গীর এম আলম, মোস্তাক আহমেদ, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর সোহরাওয়ার্দি, শাহাদৎ হোসেন রাজু, ইঞ্জিনিয়ার সায়েম রহমান, শামীম আহমেদ, দেওয়ান কাউসার, মেহরাব রাজা চৌধুরী, জাকারিয়া অপু, ফারহান আহমেদ, জাবেদ উদ্দিন, রিয়াজ মাহমুদ, হোসেন আহমেদ. রুহেলুজ্জামান প্রমুখ।

এদিকে একই সময় যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের অদূরে নর্দান বুলেভার্ডের একটি রেস্টুরেন্টে। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল। এছাড়া আরও বক্তব্য দেন একেএম রফিকুল ইসলাম ডালিম, ইমরান শাহ রণ, সারোয়ার খান বাবু প্রমুখ।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সমাবেশ করেছে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্র শাখা। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সংসদে বিরোধী দলের সাবেক চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেন, অন্যায়-অবিচার চালিয়ে কখনোই কোনো স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বাংলাদেশেও সেটি আর সম্ভব হবে না। গণআন্দোলনে ভেসে যাবে সকল অন্যায়-অবিচার। এজন্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন আহবায়ক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু এবং সমাবেশে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন সবুজ, এম. এ. সবুর, এম. বাসেত রহমান, হাবিবুর রহমান সেলিম রেজা, জসীমউদ্দিন ভিপি, মাকসুদ এইচ চৌধুরী, রুহুল আমিন নাসির, জাফর তালুকদার, আহবান চৌধুরী, মিজানুর রহমান, হুমায়ূন কবীর, সাদী মিন্টু, মো. সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী এবং সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন সবুজ, জাতীয়তাবাদী ফোরামের নেতা নাসিম আহমেদ প্রমুখ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ সেপ্টেম্বর  ২০২১ /এমএম


Array