প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চীনের দুটি প্রদেশসহ বেশ কিছু অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ এসব অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে।সিনহুয়ার খবরে বলা হয়েছে, দেশটির পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশ ও উত্তর-পশ্চিমের কিংহাই প্রদেশে সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ‘হলুদ সংকেত’ জারি করেছে পানিসম্পদ মন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তর।
কর্তৃপক্ষ আরও সতর্ক করে বলেছে যে, এই আকস্মিক বন্যার ফলে অন্য অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। এ জন্য হেইলংজিয়াং, ঝেজিয়াং, গুয়াংডং ও গানসুরের কিছু এলাকায় নীল সতর্কতা জারি করা হয়েছে।চীনে আবহাওয়া সতর্কবার্তায় চারটি রঙের সংকেত ব্যবহার করা হয়ে থাকে। এরমধ্যে লাল সবচেয়ে মারাত্মক সংকেত হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া গুরুত্ব অনুযায়ী কমলা, হলুদ ও নীল পর্যায়ক্রমে ব্যবহার করা হয়।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ আগস্ট ২০২১ /এমএম





