Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি হচ্ছেন জো বাইডেন। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে টানাপড়েনের মধ্যে দুই নেতার এই বৈঠক হতে যাচ্ছে। খবর এবিসি নিউজেরখবরে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার হামলা, মানবাধিকার লঙ্ঘন এবং পুতিনবিরোধী নেতা নাভালনিকে কারাগারে আটকে রাখাসহ নানা অভিযোগের মুখেই বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন।

আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসবেন তারা। মঙ্গলবার হোয়াইট হাউজ ও ক্রেমলিনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।হোয়াইট হাউজ জানিয়েছে, দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হবে। অপরদিকে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি পারমাণবিক স্থিতিশীলতা, করোনা এবং আঞ্চলিক ইস্যুতেই বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ মে ২০২১ /এমএম


Array