Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভারতে প্রথমবারের মতো সন্ধান মিলেছে ব্রিটেনে পাওয়া করোনার নতুন প্রজাতির। ব্রিটেন থেকে আসা ৬ জনের শরীরে করোনার নতুন এই প্রজাতি উপস্থিতি রয়েছে।

ছয়জনকেই আইসোলেশনে রাখা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরারবিবৃতিতে বলা হয়েছে, ব্রিটেনফেরত ওই ছয়জনের সংস্পর্শে আসা সবাইকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই ভারতের অবস্থান। দেশটিতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ২৪ হাজার ৭৯৭। মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ১৯০ জন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ ডিসেম্বর ২০২০/এমএম

 


Array