Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভিয়েতনামে আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল চ্যারিটি মেলায় দেশটির রাজধানী হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাস অংশগ্রহণ করেছে। রবিবার (৬ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ভিস ডিপার্টমেন্ট অব ডিপ্লোম্যাটিক ক্রপর্স (এসডিডিসি) কর্তৃক এ মেলার আয়োজন করা হয়।

মেলায় বাংলাদেশে উৎপাদিত পণ্যসামগ্রী এবং ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন করা হয়। এরমধ্যে প্রদর্শনীর জন্য ফাইন সিরামিক, তৈরি পোশাক, লেদার ব্যাগ, হাতের তৈরি বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশিকাঁথা, জুট ব্যাগ, বাংলাদেশি চা, সুগন্ধি এবং মুখরোচক খাবার (সম্পূর্ণ ঘরে তৈরি) সমুচা, চিকেন রোল, ভেজিটেবল সমুচা, গরুর মাংসের তেহারি, পিঁয়াজু ইত্যাদি দিয়ে মেলায় স্টলটি সাজানো হয়।

খাবারের আইটেমগুলি বিক্রি করে (এসডিডিসি) চ্যারিটির জন্য ডোনেট করা হয়। মেলায় ভিয়েতনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, দূতাবাসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ দূতাবাসের নামে বরাদ্দকৃত স্টলটি সুন্দর ডেকোরেশন, বাংলাদেশে উৎপাদিত পণ্যসামগ্রী প্রদর্শন ও বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করে ।

পরে মেলায় অংশগ্রহণ করার জন্য হ্যানয়স্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ্ সামিনা নাজ এর নিকট বাংলাদেশ প্যাভিলিয়নকে সনদ প্রদান করেন মেলার প্রধান নির্বাহী রাষ্ট্রদূত নুয়েন ন্যুয়েট না।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮  ডিসেম্বর ২০২০/এমএম

 


Array