Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা ‘মচকে’ ফেলেছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার মেজর নামে নিজের পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পিছলে পড়ে যান বাইডেন। পরবর্তীতে এক্সতে তার এক পায়ের পাতার মাঝের অংশে ফ্র্যাকচার ধরা পড়ে। খবর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের

বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক ডা. কেভিন ও’কনর জানিয়েছেন, ‘পিছলে পড়ে বাইডেন পা মচকে ফেলেছেন। এক্সরে পরীক্ষায় তার পায়ের পাতায় হাড়ে চুল পরিমাণ ফাটল ধরা পড়েছে। তবে তা গুরুতর নয়। আগামী কয়েক সপ্তাহ তাকে বিশেষ বুট পরে থাকতে হবে।’

এদিকে বাইডেনের দ্রুত সুস্থতা কামনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প বাইডেনকে উদ্দেশ্যে করে লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এই প্রেসিডেন্ট দেশটির ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী মার্কিন প্রেসিডেন্ট। গেল ২০ নভেম্বর বাইডেন ৭৮ তম জন্মদিন পালন করেছেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ নভেম্বের ২০২০/এমএম

 

 


Array