প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্তর রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভুইয়া শুক্রবার দুপুরে বার্লিনে আসেন। এ সময় বার্লিনে জার্মান আওয়ামী লীগের নেতাকর্মীরা নবনিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভুইয়াকে ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের নেতা মিজানুর হক খান, নুরজাহান খান নুরি, বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জার্মান আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রুবেল, ওয়াদুত মিয়া, রানা ভুইয়া, বাপ্পি তালুকদার, সূর্য কান্ত ঘোষ, মোহাম্মদ কুদ্দুস আলী, প্লাবন ভুইয়া, নাজিমুদ্দিন, রুবেল শরিফ, জার্মান সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আউয়াল খানসহ আরো অনেকে।রাষ্ট্রদূত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের অনেক প্রশংসা করেন। দূতাবাসের কাজের ক্ষেত্রেও সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ সেপ্টেম্বর ২০২০/এমএম





