Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো লাতিন আমেরিকার দেশ পেরু। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শুক্রবার পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলের ওন্দোরেস থেকে ২২ কিলোমিটার (১৪ মাইল) পশ্চিম-উত্তরপশ্চিমে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে কম্পন অনুভূত হয়। এর গভীরতা ছিল প্রায় ১৪২.১ কিলোমিটার (৮৮ মাইল)।

ইউএস ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, নজরদারি বা ঝুঁকির ঘোষণা দেয়া হয়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: আনাদোলু

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২১ নভেম্বর ২০২৬/এএ


Array