Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে দেশের বৈদেশিক বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সব কাস্টমস হাউস ও কাস্টম স্টেশনে সীমিত আকারে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সচল থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের কাস্টমস নীতি শাখার দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে শারদীয় দুর্গাপূজার ছুটির দিনগুলোতে (২০ থেকে ২২ অক্টোবর) কাস্টমস সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ববর্তী এক স্মারকের আলোকে এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ছুটির সময়েও কাস্টমসের প্রয়োজনীয় সেবা চালু থাকবে এবং ব্যবসায়ীরা জরুরি পণ্য খালাসসহ বাণিজ্য কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৬ অক্টোবর ২০২৬/এএ


Array