প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠক সোমবার (৫ অক্টোবর) সৌদি রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে তুরস্কের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীও অংশ নেবেন।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের নেতা হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো পুনর্দখল করাই এই অভিযানের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু অংশ নেবেন।তিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি তিন দেশের জোটকে আরও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনার প্রক্রিয়া কতটা এগিয়েছে, সেটিও পর্যালোচনা করা হবে।
বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু অংশ নেবেন। পাকিস্তান ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এতে উপস্থিত থাকবেন।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৫ অক্টোবর ২০২৬/এএ





