Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যতই চুটিয়ে প্রেম করুন না কেন, বিয়ের পর সম্পর্ক একটু অন্যদিকে মোড় নিবেই। আগে যেই মানুষটিকে খুব ভালো করে চিনতেন, তার সঙ্গে এবার এক ছাদের তলায় থাকার পালা। তার সঙ্গে অনেকটা সময় কাটানোর পালা। আর এমন পরিস্থিতিতে মহিলাদের মনে একাধিক চাহিদা ভিড় করে। কিন্তু তারা সেই সব আকাঙ্খার কথা স্বামীকে বলেন না। বরং আশা করেন স্বামী তার চাহিদা বলার আগেই পূরণ করে দেবেন। তবে মুশকিল হলো, কিছু পুরুষ বছরের পর বছর প্রেম করার পরও প্রিয়তমার মনের কথা ধরতে পারেন না। যার ফলে সম্পর্কে শুরু হয়ে যায় মান-অভিমান পর্ব।

তাই পরিস্থিতি জটিল দিকে মোড় নেওয়ার আগেই আপনাকে সাবধান হতে হবে। আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে এই নিবন্ধটি। তাই যত দ্রুত সম্ভব এই নিবন্ধ থেকেই সেই সকল চাহিদা সম্পর্কে জেনে নিন। তারপর তা পূরণ করার কাজে লেগে পড়ুন। আজকের প্রতিবেদনে জানবেন বিয়ের পর স্ত্রী স্বামীর কাছে যা আশা করেন তা নিয়েই। চলুন তাহলে জেনে নিই।
সবার সামনে প্রশংসা করা প্রশংসা পেতে সকলেই খুব ভালোবাসেন। আর আপনার স্ত্রীও এই তালিকাতেই পড়েন। তিনি চান বিয়ের পর আপনি সবার সামনে তার প্রশংসা করবেন। নিজের মা-বাবা, ভাই-বোন, বন্ধুবান্ধবের সামনে তার সম্পর্কে ভালো ভালো কথা বলবেন। তাই আর অপেক্ষা না করে সময় সুযোগ পেলেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠুন। তাহলেই দেখবেন আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন স্ত্রী। দাম্পত্যে কোনো সমস্যা তৈরি হবে না।

খেয়াল রাখার দায়িত্ব নেওয়া

বিয়ের আগে প্রেমিকার খেয়াল রেখেছেন নিশ্চয়ই। তবে এখন গুরুদায়িত্ব আরো বেড়ে গিয়েছে। কারণ, বর্তমানে তিনি আপনার স্ত্রী। তার খারাপ-ভালোর খেয়াল রাখাটা আপনার কাজ। না হয় তার মনে ভিড় করবে একরাশ দুঃখ। তিনি নিজেকে পর পর ভাবতে পারেন। তাই আজ থেকেই দিনে একাধিকবার স্ত্রীর খারাপ-ভালোর খবর নিন। তার কোনো সমস্যা হলে তা সমাধানের চেষ্টায় লেগে পড়ুন। তাহলেই দেখবেন পরিস্থিতি পুরোপুরি আপনার অনুকূলে চলে আসবে।

​পরিবারের সঙ্গে মিলিয়ে দিন​

​স্ত্রী আপনার পরিবারে নতুন এসেছেন। আপনার পরিবারের সকলের সঙ্গে নিশ্চয়ই তার কেমিস্ট্রি তৈরি হয়নি। এমন পরিস্থিতিতে তিনি নিজেকে একা মনে করতে পারেন। তাই এমতাবস্থায় আপনাকে এগিয়ে এসে নিজের পরিবারের সঙ্গে তার সেতু বন্ধনের কাজ করতে হবে। এক্ষেত্রে পরিবারের সকলকে একসঙ্গে নিয়ে বসে গল্প করুন। কিংবা অন্য কোনো ভাবে এই কাজটা করুন। তাহলেই দেখবেন খেলা ঘুরে যাবে।

গিফটের আশা

প্রেম করার সময় তো প্রেমিকাকে অনেক গিফট দিয়েছেন। কিন্তু বিয়ের পর অনেকেরেই এ বিষয়টি মনে থাকে না। না দিয়ে থাকলে যে গর্হিত অপরাধ করে ফেলেছেন। কারণ, মুখে না বললেও প্রেমিকা আপনার থেকে গিফটের আশা করেন। তাই আর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব তার জন্য একটা ভালো দেখে গিফট কিনুন। তারপর ঝটপট তা দিয়ে করে ফেলুন প্রেম নিবেদন। তাতেই পরিস্থিতি হাতের নাগালে চলে আসবে বলে মনে করছেন সম্পর্ক বিশারদরা।

তার বাবা-মাকে সম্মান​ দেওয়া

স্ত্রীর অভিভাবকদের সম্মান করা খুবই জরুরি। আর এই জায়গাতেই ভুল করে বসেন কিছু পুরুষ। তারা প্রেমিকার বাবা-মাকে সম্মান দেন না। যার ফলে বিপদ বাড়ে। তাই পরিস্থিতি আরো খারাপ দিকে যাওয়ার আগেই আপনাকে সাবধান হতে হবে। চেষ্টা করুন প্রেমিকার অভিবাকদের সম্মান করার। পারলে তাদের সম্পর্কে সবসময় ভালো কথা বলুন। তাহলেই দাম্পত্য কলহ থেকে দূরে থাকতে পারবেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৪ সেপ্টেম্বর  ২০২৪ /এমএম

 


Array