Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ছোটবেলা থেকেই অনেক শিশু চোখের সমস্যায় ভোগে। চোখের দৃষ্টিশক্তি ভালো থাকার জন্য পুষ্টিসম্মত খাবারের বিকল্প নেই। চোখের জ্যোতি বাড়াতে প্রতিদিনের খাবারের তালিকা বিশেষভাবে শিশুদের জন্য ভিটামিন ‘এ’-জাতীয় খাবার রাখতে পারেন।

মিষ্টি পেঁপে, কাঁঠাল, কুমড়া, কালো কচুশাক, হেলেঞ্চা শাক, পুঁইশাক, লাউশাক, ধনেপাতা, পাটশাক, গাজর, মিষ্টি আলু, ডিম, কলিজা, মলাঢেলাজাতীয় মাছ খাবারে চোখের জ্যোতি বাড়ে। শিশুর চোখের দৃষ্টিশক্তি বাড়াতে তাই এসব খাবার নিয়মিত রাখতে পারেন। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, বিটা ক্যারোটিন ও লিউটিনও দৃষ্টিশক্তি বাড়াতে উপকারি।

ফল ও শাকসবজি
নিয়মিত শিশুকে ফল ও শাকসবজি খেতে দিন। শীতকালে প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়াতে পারেন। কমলা, বাদাম, রঙিন শাকসবজি ও মৌসুমি ফল শিশুর চোখের দৃষ্টিশক্তিকে বাড়িয়ে চোখ সুরক্ষিত রাখে। কারণ এতে লুটেইনের মতো পুষ্টিগুণ থাকে। যা চোখকে ভালো রাখতে সাহায্য করবে। এ জাতীয় খাবার শিশুর চোখের দৃষ্টি ভালো রাখার জন্য কাজ করে। অনেক শিশু ফল কিংবা শাক-সবজি খেতে চায় না। তাদের একই খাবার প্রতিদিন দেওয়া যাবে না। ঘুরিয়ে ফিরিয়ে দিলে এবং রেসিপিতে ভিন্নতা আনলে শিশু পছন্দ করে খাবে।

মাছ
অনেক শিশু মাছ খেতে চায় না। তাদেরও মাছ খাওয়ার প্রতি আগ্রহী করতে হবে। কারণ নিয়মিত মাছ খেলে শরীরের প্রোটিনের ঘাটতি পূরণ হয়। মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, এটি খেলে চোখ খুব ভালো থাকবে। তাই শিশুকে নিয়মিত মাছ খেতে দিতে হবে। বিভিন্ন ধরনের ছোট মাছ, সামুদ্রিক মাছ এক্ষেত্রে বিশেষ উপকারী।

দুধ ও দুগ্ধজাত খাবার
দুধে আছে প্রচুর ভিটামিন ‘এ’। আর ভিটামিন কিন্তু চোখের জন্য অত্যন্ত উপকারী। এমনকী চোখের পাওয়ার বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে ভিটামিন। তাই সন্তানকে প্রতিদিন এক গ্লাস দুধ খেতে দেবেন। অপরদিকে বাসার অনেক ছোট্ট সদস্যের দুধে অ্যালর্জি থাকতে পারে তাকে দই, পনির, ছানা খাওয়াতেই পারেন। এইসব খাবার খেলে তার সমস্যা হবে না। পুষ্টি পাবে যথেষ্ট।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৬ জানুয়ারি ২০২৪ /এমএম

 


Array