Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ আমরা যেসব সমস্যায় প্রায়ই পড়ি, সেগুলোর মধ্যে একটি হলো তালার চাবি হারানো। তখন উপায় না থাকলে তালা ভেঙে ফেলতে হয়। তবে উপায় জানলে চাবি ছাড়াই খুলে ফেলা যায় ছোট তালা।এই কাজটি করার জন্য হাতের কাছে এক বাক্স দেয়াশলাই থাকলেই হলো। কীভাবে দেয়াশলাই ব্যবহার করে তালা খুলবেন তাই ভাবছেন?

জেনে নিন-

প্রথমে দেয়াশলাই কাঠিগুলোর মাথা থেকে বারুদ ছাড়িয়ে নিতে হবে। তবে মনে রাখবেন, বারুদসহ একটি কাঠি রেখে দিতে হবে। সেটি পরে কাজে লাগবে।সব কাঠির মাথা থেকে বারুদ ছাড়িয়ে নেওয়া পরে, সব বারুদ একসঙ্গে একটি কাগজের মধ্যে রাখতে হবে।

কাগজ থেকে সেই বারুদ আস্তে আস্তে তালার ফুটোর মধ্যে ঢেলে দিতে হবে।এবার চাবি ঢোকানোর ওই ফুটোর মধ্যে বারুদসহ দেয়াশলাই কাঠিটি গুঁজে দিতে হবে। মনে রাখতে হবে, দেয়াশলাই কাঠির বারুদের অংশটি থাকবে বাইরের দিকে।

এরপর দেয়াশলাই কাঠিটির বারুদে আগুন দিতে হবে। বারুদ জ্বলে যাওয়ার পরে আগুন আস্তে আস্তে কাঠির নিচের দিকে ছড়িয়ে পড়বে। এবং শেষে গিয়ে আগুনটি তালার ভেতরে সেই জায়গায় পৌঁছবে, যেখানে গুঁড়ো বারুদ রয়েছে।এই সময়ে তালা থেকে নিরাপদ দূরত্বে থাকাই ভালো। কারণ হাল্কা বিস্ফোরণ হতে পারে তালার মধ্যে।এই বিস্ফোরণের পরে তালা খুলে যাবে।এইভাবে ছোটখাটো তালাই খোলা সম্ভব। বড় তালা খোলার জন্য পেশাদার কারও সাহায্য নিতেই হবে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৭ আগস্ট ২০২৩ /এমএম


Array