Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের আয়োজনে লিসবনের সেতুবালের কখোইস মাঠে ‘টি-১৬ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’ এর উদ্বোধন হয়েছে।অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. জাকির হোসাইনের সভাপতিত্বে ও ইমতিয়াজ আহমেদ রানা’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব এবং দূতালয় প্রধান মো. আলমগীর হোসেন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাক্তিত্ব মো. শোয়েব মিয়া ও পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসাইন।দুই গ্রুপে ৬টি করে মোট ১২টি দল গ্রুপ পর্যায়ে খেলবে। প্রতিটি খেলা ১৬ ওভার করে হবে। উদ্বোধনী দিনে দুই গ্রুপের ১টি করে খেলা অনুষ্ঠিত হবে।

টুনামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো মার্তিম মুনিজ ওয়ারিয়র্স, ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব, লিসবন সিক্সার্স, ইয়াং টাইগার্স পর্তুগাল, লিজেন্ডস অব পর্তুগাল, বারেইরো একাদশ, ব্রাদার্স স্পোর্টিং ক্লাব, অল স্টার লিসবন, আলামেডা বয়েজ, ক্রিক রেঞ্জার্স, এনআর এলিভেন ফাইটার্স, শাইনিং কুমিল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. শাহাবুদ্দিন, আহসান উল্লাহ সরকার, জহির উদ্দিন, জাবেদ মাহমুদ, কাওছার আহমদ সহ অন্যান্য। গণমাধ্যামকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেনঃ রনি মোহাম্মদ, মোঃ রাসেল আহমেদ, প্রিন্স আহমেদ, সমীর দেবনাথ ও মামুন মাহথির।

আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন এর যুগ্ম আহ্বায়ক তানভীর আলম জনি, মতিন চৌধুরী লাভলু, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোমান হোসাইন, সাব্বির আহমেদ, জাহিদ হাসান নাজমুল ইসলাম ।আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্টের সাফল্য কামনা করেন এবং প্রবাসেও যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ প্রদান করায় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

প্রবাস বাংলা ভয়েস / ঢাকা / ০২ জুন ২০২৩ /এমএম

 


Array