Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বাইরের ফিল্টারের ওপর আস্থা নেই আপনার। তাই বাড়ি থেকে বোতলে পানি ভরে নিয়ে যান। এই গরমে একদিন লক্ষ্য করলেন বোতল থেকে বাজে গন্ধ আসছে। অনেকে প্লাস্টিকের বোতলে পানি নেন। আবার অনেকে ওয়াটার বোতলই কিনে ফেলেন। ওয়াটার বোতলে বাজে গন্ধ থাকলে তা দূর করার ব্যবস্থা তো নিতে হবে। বাজে গন্ধ মানে পানিতে সংক্রমণ হলেও হতে পারে। দীর্ঘদিন বোতল ব্যবহার করে দুর্গন্ধ হলে যা করবেন-

ভিনেগারের কার্যকারিতা
যেকোনো বাজে গন্ধ দূর করতে হলে ভিনেগার ব্যবহার করাটাই সবচেয়ে ভালো পদ্ধতি। বোতলের ভেতর ভিনেগার ঢেলে সামান্য পানি মিশিয়ে দিন। ঝাঁকিয়ে বেশ কিছুক্ষণ পানি রেখে দিন। প্রায় ঘণ্টাখানেক পর বোতল ধুয়ে নিলেই গন্ধ দূর হয়ে যাবে।

বেকিং সোডাও কম নয়
রান্নার বাসন ধোয়ার সময় বেকিং সোডা অনেকেই ব্যবহার করেন। পানির বোতলেও একই কাজ করলে দুর্গন্ধ দূর হয় আবার পরিষ্কারও ভালোভাবে করা যায়। এক চামচ বেকিং সোডা দিয়ে বোতলটি পানি-ভর্তি করে রাখুন। ঝাঁকানোর মতো পর্যাপ্ত খালি জায়গা ভেতরে রাখুন। ভালোভাবে ঝাঁকিয়ে রাতভর রাখুন। সকালে ধুয়ে ফেললেই গন্ধ চলে যাবে।

লেবুর রসের বাড়তি ব্যবহার
লেবুর রসে অ্যাসিটিক উপাদান থাকায় বাসন ধোয়ার সময় এটি ব্যবহার করা যায়। বোতলে সামান্য লেবুর রস চিপে পানি রাখুন। ভালোভাবে ঝাঁকিয়ে নিন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। ভেতরে বাজে গন্ধ থাকবে না। লেবু বা কমলার খোসা রাখলেও সুবিধা পাবেন।

চা পাতা দিয়ে বোতলের দুর্গন্ধ হঠান
ফোটানো চায়ের পাতা দিয়ে পানির বোতল পরিষ্কার করতে পারেন। কারণ ফুটিয়ে তোলা চায়ের পাতা প্রাকৃতিক সাবানের ন্যায় কার্যকর। তাই পানির বোতলে চায়ের পাতা দিয়ে পানি-ভর্তি করে রাতভর রাখুন। সকালে উঠেই বোতল ধুয়ে ফেলুন। পানিতে আর ভ্যাপসা গন্ধ থাকবে না।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ এপ্রিল ২০২৩ /এমএম

 


Array