প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ‘প্রেম একবারই এসেছিল নীরবে’ প্রত্যেকটা মানুষের জীবনেই প্রেম গুরুত্বপূর্ণ। তবে পছন্দের মানুষটিকে প্রোপোজ করতেই অনেকে সময় লাগিয়ে ফেলেন, পরে আফসোস করতে হয় সারাজীবন। আবার অনেকে বুঝতেই পারেন না যে কেউ প্রেমে হাবুডুবু খাচ্ছে। প্রেমে পড়ার কিছু সাধারণ লক্ষণ রয়েছে। চলুন জেনে নেই:
যদি স্বাভাবিক কথোপকথনের মধ্যে কেউ প্রায়ই প্রশংসা করে, তবে সেটি প্রেমেরই গ্রিন সিগন্যাল হিসেবে ধরে নিতে পারেন। এমন প্রশংসা করার অভ্যাস যদি নিজের ক্ষেত্রেও হঠাৎ শুরু হয়ে থাকে তাহলে প্রেমে কি পড়ে গেছেন নাকি প্রেমটা পড়েছে আপনারই ওপর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন।
নীরব
ইদানীং কারো পছন্দ বা অপছন্দকে বেশি গুরুত্ব দিচ্ছেন, বা কেউ কি এমনটাই আপনার ক্ষেত্রে করছে তাহলে সে বা আপনি যে তার বা আপনার মনমজ্জায় আবাস গেড়েছেন তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।আপনাকে যে পছন্দ করবে সে সবসময়ই আপনার কাছাকাছি থাকার চেষ্টা করবে। যেকোনো বিষয়ে কথা বলতে আপনার সঙ্গে আগ্রহ প্রকাশ করবে। এমনটা আপনার ক্ষেত্রেও হলে সে মানুষটিকে বিশেষ নজরে রাখুন।
হাস্যরসের মাধ্যমে প্রায়ই যদি কেউ দিনটি আনন্দময় করে তুলতে চায় তাহলে সে হয়তো বিশেষ একজন।কোনো সমস্যায় পড়লে পাশে সাহায্য করার জন্য আপনি তাকে পেয়ে যাবেন। অনেক সময় সঠিক গাইডলাইনও আপনাকে দিতে পারে সে। তবে সে কি করে আপনার বিশেষ কেউ না হয় ভাবুন তো!
আপনাকে যে পছন্দ করে সে অন্যদের সঙ্গে যেভাবে কথা বলবে, আপনার সঙ্গে সেভাবে কথা বলবে না। আপনার সঙ্গে কথা বলার সময় তার স্বাভাবিক কণ্ঠস্বরের পরিবর্তন হবে। এটা কি কখনও আপনার ক্ষেত্রেও হয়েছে? খেয়াল করুন।
অনেক সময় ভালো লাগার মানুষকে নিজের অভিব্যক্তি বা ভালোলাগার বিষয়টি বোঝাতে না পারলে অভিমানে সে আপনাকে এড়িয়ে যেতে শুরু করবে। বা অকারণে আপনিও কারো প্রতি অভিমান করেন কি-না খুঁজে দেখুন।
কারণে অকারণে কেউ কি আপনার দিকে তাকিয়ে থাকে? বা নিজের অজান্তেই আপনি কি কারো দিকে তাকিয়ে থাকেন? কথা বলার সময় বিশেষ কোনো মানুষের সামনে জড়তা, অস্থিরতা চলে আসলেও তা প্রেমে পড়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ এপ্রিল ২০২৩ /এমএম





